WTC Final: লাবুশেন ঘুমের নিরিখে যেন কুম্ভকর্ণ! ওয়ার্নার আউট হতেই কী করলেন? দেখুন ভাইরাল ভিডিও

Labuschagne Fell Asleep: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজিরবিহীন ঘটনা। মার্নাস লাবুশেন বিশ্বের ১ নম্বর ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে তিনে ব্যাট করতে নামেন। আজ ওভালে ভাইরাল হলো লাবুশেনের ঘুম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ২ উইকেট খুইয়েছে অস্ট্রেলিয়া। প্যাভিলিয়নে ফিরেছেন দুই অজি ওপেনার। উসমান খোয়াজা ১৩ ও ডেভিড ওয়ার্নার ১ রানে আউট হন। ওয়ার্নার আউট হতেই মজাদার দৃশ্যের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।

মার্নাস লাবুশেন

ভারত ৬৯.৪ ওভারে ২৯৬ রানে অল আউট হয়। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্যাড পরেই ড্রেসিংরুমের চেয়ারে শরীর এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন লাবুশেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন মহম্মদ সিরাজ।

ডেভিড ওয়ার্নার

৩.৩ ওভারে দলের ২ রানের মাথায় আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। তাঁর যা ফর্মের দশা তাতে তিনি অ্যাশেজের সব টেস্টে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই। প্রথম ইনিংসে লেগ সাইডে বল মারতে গিয়ে কট বিহাইন্ট হয়েছিলেন শার্দুল ঠাকুরের বলে, করেন ৪৩। আজ অফ স্টাম্পের বলে খোঁচা দিলেন।

ভারতীয় ক্রিকেট দল

৮ বলে ১ রান করে সিরাজের শিকার হন ওয়ার্নার। তিনে ব্যাট করতে নামার কথা মার্নাস লাবুশেনের। দেখা যায়, যে সময় ওয়ার্নার আউট হলেন তখন চোখ লেগে গিয়েছে লাবুশেনের। সম্ভবত গ্যালারিতে দর্শকদের চিৎকারে ঘুম ভাঙে তাঁর। দেখেন ওয়ার্নার আউট। লাফিয়ে উঠে ঘুমঘুম চোখেই খেলতে নামেন বিশ্বের ১ নম্বর ব্যাটার।

মার্নাস লাবুশেন

এরপরই তিনি মাঠে নেমে অস্ট্রেলিয়ার লিড বাড়ানোয় মন দেন। তাঁর এই ঘুমিয়ে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকী আইসিসিও শেয়ার করেছে। ১৪.১ ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়েছে। উসমান খোয়াজা ৩৯ বলে ১৩ রান করে উমেশ যাদবের বলে কট বিহাইন্ড হন। অজিদের দ্বিতীয় উইকেটটি পড়ে ২৪ রানে।

এই প্রতিবেদন লেখা অবধি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১৬ ওভারে ২ উইকেটে ৪০। লিড ২১৩ রানের। অস্ট্রেলিয়া যাতে দ্রুতগতিতে রান তুলে লিড ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে এখনও অবধি সফল ভারতীয় বোলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+