WTC Final: ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত, কারণটা কী?
ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন কালো আর্মব্যান্ড পরে। এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। সারিবদ্ধ হয়ে তখন দাঁড়িয়ে ছিলেন দুই দেশের ক্রিকেটাররাই। তখনই দেখা যায় রোহিত শর্মার দলের প্রত্যেকে কালো আর্মব্যান্ড পরেছেন।

বিসিসিআই খেলা শুরুর মিনিট চারেকের মধ্যেই বিষয়টি স্পষ্ট করে। ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকশো। সেই দুর্ঘটনার পর বিরাট কোহলি-সহ অনেকেই সমবেদনা জানিয়ে টুইট করেছিলেন।
সেই দুর্ঘটনার পর আজ ভারতীয় দল প্রথমবার মাঠে নেমেছে। খেলা শুরুর আগে ওই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি ভারতীয় দলের সমবেদনা জানানোর কথাও টুইট করে জানায় বিসিসিআই।
The Indian Cricket Team will observe a moment of silence in memory of the victims of the Odisha train tragedy ahead of the start of play on Day 1 of the ICC World Test Championship final at The Oval.
— BCCI (@BCCI) June 7, 2023
The team mourns the deaths and offers its deepest condolences to the families… pic.twitter.com/mS04eWz2Ym
পাশাপাশি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতেই কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিতরা।
উইকেট সবুজ, মেঘাচ্ছন্ন আকাশ। এই পরিস্থিতিতে টস জিতে রোহিত অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান। এখন অবশ্য রোদ উঠেছে। অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাতটি হেনেছেন মহম্মদ সিরাজ। ১০ বল খেলে কোনও রান না করেই উসমান খোয়াজা কট বিহাইন্ড হন।

৩.৪ ওভারে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ২ রানে। তারপর থেকে খেলছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। ভারতীয় পেসারদের বাউন্সে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়ছেন তাঁরা। আচমকা লাফিয়ে ওঠা বলে হাতেও চোট পেয়েছেন লাবুশেন।
১৫.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে জোরালো আবেদন উঠেছিল লাবুশেনের বিরুদ্ধে। আম্পায়ার লেগ বিফোর আউট দেননি। ভারত ডিসিশন রিভিউ করে। আম্পায়ারস কল ইমপ্যাক্টের কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটেনি। মহম্মদ শামি ৬ ওভারে ১ মেডেন-সহ ১২ রান দিয়েছেন।
শার্দুল পরের ওভার করতে গেলে চতুর্থ বলে ফের লেগ বিফোরের আবেদন ওঠে। সাড়া দেননি আম্পায়ার। রোহিত রিভিউ নেন। এ ক্ষেত্রে অবশ্য ভারতের নেওয়া রিভিউটি নষ্টই হয়েছে।

মহম্মদ শামি ৬ ওভারে ১ মেডেন-সহ ১২ রান দিয়েছেন। সিরাজের ৬ ওভারে ২ মেডেন, ১৬ রানে নিয়েছেন খোয়াজার উইকেট। ১৪.৫ ওভারে অস্ট্রেলিয়ার ৫০ রান পূর্ণ হয়।
ভারত ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার পেসার ও এক স্পিনার নিয়ে নেমেছে। রবীন্দ্র জাদেজা একমাত্র স্পিনার। রোহিত শর্মা বলেন, পিচ ও আবহাওয়া অনুযায়ী দলের স্বার্থে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications