আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ওভালে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। নতুন বলে আজ ভারতীয় বোলাররা প্রথম সেশনে কেমন বোলিং করেন তার উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ৩২৭।
দ্বিতীয় দিনের খেলার স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যানের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।
Jun 08, 2023, 8:50 pm IST
ভারতের ব্যাটিং বিপর্যয়
চা বিরতির পর আরও ২টি উইকেট হারাল ভারত। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি দুজনেই ১৪ রান করে সাজঘরে ফিরলেন।
Jun 08, 2023, 7:50 pm IST
ভারতের ওপেনাররা প্যাভিলিয়নে
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের চা বিরতিতে ২ উইকেটে ৩০। রোহিত শর্মা ২৬ বলে ১৫ ও শুভমান গিল ১৫ বলে ১৩ রান করে আউট। শুভমানকে বোল্ড করে দিয়েছেন স্কট বোল্যান্ড। প্যাট কামিন্সের বলে লেগ বিফোর হন রোহিত শর্মা।
Jun 08, 2023, 7:20 pm IST
অস্ট্রেলিয়া শেষ ৪৬৯ রানে
ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর অস্ট্রেলিয়ার ইনিংস ৪৬৯ রানে থামাল ভারত। মহম্মদ সিরাজ নিলেন চার উইকেট।
Jun 08, 2023, 4:49 pm IST
অস্ট্রেলিয়ার চারশো পার
প্রথম সেশনে ভারতীয় বোলাররা এখনও অবধি চার উইকেট তুলে নিয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার রান চারশো পেরিয়ে গিয়েছে। স্টিভ স্মিথ ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন। ক্যামেরন গ্রিন (৭ বলে ৬)-কে ফেরান মহম্মদ শামি। মিচেল স্টার্ক ৫ রান করে রান আউট হন।
Jun 08, 2023, 3:40 pm IST
হেডকে ফেরালেন সিরাজ
১৭৪ বলে ১৬৩ রান করে মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড ট্রাভিস হেড। ৩৬১ রানে অজিদের চতুর্থ উইকেটের পতন।
Jun 08, 2023, 3:16 pm IST
হেডের দেড়শো
ট্রাভিস হেড ১৬৪ বল খেলে দেড়শো রান পূর্ণ করলেন
Jun 08, 2023, 3:02 pm IST
স্টিভ স্মিথের শতরান
স্টিভ স্মিথের শতরান। মহম্মদ সিরাজের দুটি হাফ ভলি বাউন্ডারিতে পাঠিয়ে পূর্ণ করলেন ৩১তম টেস্ট শতরান। ভারতের বিরুদ্ধে নবম।
Jun 08, 2023, 2:26 pm IST
শতরানের দোরগোড়ায় স্মিথ
স্টিভ স্মিথ ৩১তম টেস্ট শতরান থেকে ৫ রান দূরে। পিছনে ফেলবেন ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলকে। ভারতের বিরুদ্ধে নবম টেস্ট শতরানের দোরগোড়ায় স্মিথ।
Jun 08, 2023, 2:19 pm IST
অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
ওভাল টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৮৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেড ১৪৬ ও স্টিভ স্মিথ ৯৫ রানে অপরাজিত। প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট চাইছে ভারত।
Don't count out an early India bowling blitz on day two 👀
স্টিভ স্মিথ ৩১তম টেস্ট শতরান থেকে ৫ রান দূরে। পিছনে ফেলবেন ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলকে। ভারতের বিরুদ্ধে নবম টেস্ট শতরানের দোরগোড়ায় স্মিথ।
3:02 PM, 8 Jun
স্টিভ স্মিথের শতরান
স্টিভ স্মিথের শতরান। মহম্মদ সিরাজের দুটি হাফ ভলি বাউন্ডারিতে পাঠিয়ে পূর্ণ করলেন ৩১তম টেস্ট শতরান। ভারতের বিরুদ্ধে নবম।
3:16 PM, 8 Jun
হেডের দেড়শো
ট্রাভিস হেড ১৬৪ বল খেলে দেড়শো রান পূর্ণ করলেন
3:40 PM, 8 Jun
হেডকে ফেরালেন সিরাজ
১৭৪ বলে ১৬৩ রান করে মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড ট্রাভিস হেড। ৩৬১ রানে অজিদের চতুর্থ উইকেটের পতন।
4:49 PM, 8 Jun
অস্ট্রেলিয়ার চারশো পার
প্রথম সেশনে ভারতীয় বোলাররা এখনও অবধি চার উইকেট তুলে নিয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার রান চারশো পেরিয়ে গিয়েছে। স্টিভ স্মিথ ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন। ক্যামেরন গ্রিন (৭ বলে ৬)-কে ফেরান মহম্মদ শামি। মিচেল স্টার্ক ৫ রান করে রান আউট হন।
7:20 PM, 8 Jun
অস্ট্রেলিয়া শেষ ৪৬৯ রানে
ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর অস্ট্রেলিয়ার ইনিংস ৪৬৯ রানে থামাল ভারত। মহম্মদ সিরাজ নিলেন চার উইকেট।
7:50 PM, 8 Jun
ভারতের ওপেনাররা প্যাভিলিয়নে
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের চা বিরতিতে ২ উইকেটে ৩০। রোহিত শর্মা ২৬ বলে ১৫ ও শুভমান গিল ১৫ বলে ১৩ রান করে আউট। শুভমানকে বোল্ড করে দিয়েছেন স্কট বোল্যান্ড। প্যাট কামিন্সের বলে লেগ বিফোর হন রোহিত শর্মা।
8:50 PM, 8 Jun