WTC Final: ওভালের পিচ দেখেই চূড়ান্ত একাদশ বাছবে ভারত, দুটি জায়গার জন্য লড়াইয়ে কোন ৪?

ওভালে কাল থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত টেস্টের আগের দিন একাদশ চূড়ান্ত করতে পারল না। ব্যাটিং বিভাগে কে কোথায় নামবে, তা পরিষ্কার। বোলিং কম্বিনেশন ঠিক করাই এখনও বাকি।

রোহিত শর্মা নেটে ব্যাটিং প্র্যাকটিসের সময় আঙুলে চোট পেয়েছেন। তাতে অবশ্য ভারত অধিনায়কের খেলতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। চার পেসার, নাকি তিন পেসার খেলানো হবে, সেই দোলাচলে টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা প্যাট কামিন্স

ওভালে এই প্রথম জুনে টেস্ট ম্যাচ হচ্ছে। উইকেটে ঘাস রয়েছে, যদিও আগের তুলনায় কিছুটা ছাঁটা হয়েছে। সারের কিউরেটর লিজ ফর্টিস বলেছেন, পিচে বাউন্স থাকবে। আবার ইংল্যান্ডের আবহাওয়ার খামখেয়ালিপনার সম্ভাবনাও কম। শুধু চতুর্থ দিনে দুপুরের দিকে বৃষ্টি ও পঞ্চম দিন মেঘলা আবহাওয়ার পূর্বাভাস আছে।

চেতেশ্বর পূজারা

গ্রীষ্মের শেষের দিকে ওভালে বেশি টেস্ট খেলা হয়েছে। তাতে যেমন স্পিনাররা সাহায্য পেয়েছেন, তেমনই বোলাররা রিভার্স স্যুইংয়ের অস্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন। অস্ট্রেলিয়া নামছে চার পেসার, এক স্পিনারে। ভারতও সেই পথে হাঁটবে কিনা তা জানা যাবে টসের সময়। ওভালের পিচটি ফ্রেশ নয়, কিছুদিন আগে খেলা হয়েছে।

২০২১ সালে ভারতীয় দলে থাকলেও রবিচন্দ্রন অশ্বিনকে ইংল্যান্ডে একটি টেস্টেও খেলানো হয়নি। এমনকী গত বছর অসমাপ্ত সিরিজের শেষ টেস্টেও। ২০২১ সালে ওভাল টেস্টের দলে একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডে শেষ অশ্বিন খেলেছেন সাউদাম্পটনে প্রথম WTC ফাইনালে।

ঈশান কিষাণ

রোহিত শর্মা আজ বলেন, আমি বলছি না অশ্বিন এই টেস্টে খেলবেন না। কয়েকদিন ধরে দেখছি পিচের অবস্থাগত পরিবর্তন হচ্ছে। ফলে কাল সকাল অবধি অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজ যেমন মনে হচ্ছে, কাল দেখে তেমন নাও মনে হে পারে। ফলে আমার দলের ১৫ জনকেই খেলার জন্য প্রস্তুত থাকতে বলব।

বিরাট কোহলি

ওভালে কাউন্টি ক্রিকেটের খান তিনেক ম্যাচ হয়েছে চলতি বছর। শেষ ম্যাচটি শেষ হয়েছে ২০ মে। রোহিতের কথায়, জুনে এখানে টেস্ট হয়নি ঠিকই, তবে কাউন্টি ম্যাচ হয়েছে। ফলে মরশুমের প্রথম ম্যাচ হচ্ছে, এমনটা নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি ঠিকই রয়েছে। কী করণীয় তাও আমরা জানি।

এবার যে কাউন্টি ম্যাচগুলি ওভালে হয়েছে তাতে স্পিনাররা সাহায্য পাননি। স্পিনাররা মাত্র ৩২ ওভার বল করেছেন, পেসাররা ৭৪৫ ওভার। কোনও দলের স্পিনারই ইনিংসে সাত ওভারের বেশি করেননি। প্রথম ইনিংসে চারশো রান ওঠেনি। সারে প্রতি ম্যাচেই প্রথমে বোলিং করেছে। তার মধ্যে দুটিতে টস জিতে।

ওভাল প্র্যাকটিস

টস জেতা দল ফিল্ডিং নিতেই পারে। গত বছরের জানুয়ারির পর অজিঙ্ক রাহানে টেস্ট দলে ফিরছেন। তিনি পাঁচে ব্যাট করবেন। পিচের চরিত্র দেখে অশ্বিন বা শার্দুল ঠাকুরের মধ্যে কাউকে খেলানো হবে। জয়দেব উনাদকাট ও উমেশ যাদবের মধ্যে একজন একাদশে থাকতে পারেন।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন বা শার্দুল ঠাকুর, উমেশ যাদব বা জয়দেব উনাদকাট, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+