WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার পেসারে ভারত, অশ্বিনকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত রোহিতদের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু একটু পরেই। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আকাশ মেঘাচ্ছন্ন। উইকেটে সবুজ ঘাস রয়েছে। উইকেট বাউন্সি। ফলে সিম, স্যুইংয়ে দাপট দেখাতে পারেন পেসাররা।

ভারত এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে। অস্ট্রেলিয়া প্রথমবার। আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দলের দ্বৈরথ হচ্ছে ২০ বছর পর। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা।

ভারত অস্ট্রেলিয়া

পিচে ৬ মিলিমিটারের ঘাস রয়েছে। কুমার সঙ্গকারা মনে করছেন, এই কন্ডিশনে সিম ও স্যুইং দুটোই হবে। ফলে টস জেতা দল ফিল্ডিং নিতেই পছন্দ করবে বলে জানান সঙ্গকারা ও দীনেশ কার্তিক। ওভালে জুন মাসে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ হচ্ছে।

প্যাট কামিন্স টসের সময় কয়েন তোলেন, রোহিত হেড কল করেন। টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। ২০১৫-১৬ মরশুমে বেঙ্গালুরু টেস্টের পর এই প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিল ভারত। ভারত চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলছে। রবীন্দ্র জাদেজা রয়েছেন, উইকেটকিপার কেএস ভরত।

অশ্বিন জাদেজা

ইংল্যান্ডে ভারতের আগের টেস্ট সিরিজেও একাদশে ঠাঁই পাননি অশ্বিন। বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে কঠিন তা মানছেন ভারত অধিনায়ক। সর্বশেষ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও অশ্বিন ছিলেন বিধ্বংসী ফর্মে। কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে তিনি সুযোগ পেলেন না।

ভারতীয় দল

আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিন খেলেছিলেন। কিন্তু তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টেও তাঁকে খেলানো হয়নি। রোহিত বলেন, অশ্বিন আমাদের ম্যাচ উইনার। কিন্তু তাঁকে একাদশে না রাখতে পারা মোটেই ভালো বিষয় নয়। কিন্তু এখানের পরিস্থিতি অনুযায়ী দলের স্বার্থেই সিদ্ধান্ত নিতে হলো।

অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানান কামিন্স। অস্ট্রেলিয়াও চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলছে। একাদশে রয়েছেন স্কট বোল্যান্ড। ভারতীয় দলের চার পেসার হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর।

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+