WTC Final: ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে পিচের ক্ষতি করার আশঙ্কা! সতর্কতামূলক ব্যবস্থা নিল আইসিসি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল থেকে ওভালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। পিচের চরিত্র কেমন হবে তা নিয়ে চলছে জোরদার চর্চা। পিচ কিউরেটর জানিয়েছেন, বাউন্সি উইকেট হবে।

ওভালের সবুজ উইকেট কেমন আচরণ করবে তা নিয়েও সংশয় রয়েছে দুই শিবিরেই। অনেকে এমন পরামর্শও দিচ্ছেন, টস জিতে প্রথমে বোলিং করার। তবে জানা যাচ্ছে, একটি নয়, ফাইনালের জন্য দুটি পিচ তৈরি রাখা হয়েছে।

রোহিত কামিন্স

অস্ট্রেলিয়া প্রথম একাদশ কার্যত স্পষ্ট করে দিয়েছে। ভারত রবিচন্দ্রন অশ্বিনকে খেলাবে কিনা তা পিচ দেখে ঠিক করবে। সেক্ষেত্রে এক স্পিনারে নামলে রবীন্দ্র জাদেজা খেলবেন। অলরাউন্ডার হিসেবে থাকবেন শার্দুল ঠাকুর। এরই মধ্যে দুটি পিচ কেন তৈরি রাখা হয়েছে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এটি সতর্কতামূলক ব্যবস্থা।

কোনও অবাঞ্ছিত বা বিতর্কিত ঘটনা সম্পর্কে আগেভাগে সজাগ দৃষ্টি রেখেই এই পদক্ষেপ বলে ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে। যাতে ফাইনাল খেলায় কোনওভাবেই বিঘ্ন না ঘটে। এমনকী খেলার নিয়মাবলিতেও বিশেষ ধারা যোগ করে তা জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দলকেও।

ওভাল স্টেডিয়াম

লন্ডনে জ্বালানি ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। অশান্তির ঘটনাও ঘটছে। দক্ষিণ লন্ডনে মাঠে প্রতিবাদীরা ঢুকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে কারণে স্টেডিয়াম চত্ত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপরও মাঠে ঢুকে কেউ পিচের ক্ষতি করে দিলে সেই পরিস্থিতির জন্যও তৈরি আইসিসি।

বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর সে কারণে বিভিন্ন মহলের মুখে কুলুপ। তবে তৈরি রাখা হচ্ছে প্ল্যান বি। দুই দলের দ্বৈরথ হবে মাঠে। তবে ফাইনাল খেলায় যাতে জয়-পরাজয় নির্ধারিত হয় সেটা সুনিশ্চিত করতে কোনও খামতি রাখছে না আইসিসি। সে কারণে ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন পিচের ক্ষতি হলেও খেলা চালানোর বন্দোবস্ত থাকছে।

অস্ট্রেলিয়া দল ওভাল

আইসিসি জানিয়েছে, যদি মাঠের আম্পায়াররা মনে করেন পিচ নিরাপদ নয় বা খেলা চালানোর পক্ষে অনুপযুক্ত তখনই তাঁরা খেলা থামাতে পারবেন। এরপর জানাবেন ম্যাচ রেফারিকে। তাঁরা সকলে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলবেন। খেলা চালাতে অধিনায়করা রাজি থাকলে ফের খেলা শুরু হবে।

ভারতীয় দল ওভাল

যদি অধিনায়করা সম্মত না হন তখন আম্পায়াররা ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে দেখবেন পিচটি ঠিক করে নিয়ে যেখানে খেলাটি বন্ধ হয়েছিল সেখান থেকে শুরু করা যায় কিনা। যেহেতু বিপজ্জনক পিচ, তাই সেটা ঠিক করলে কোনও দল বাড়তি সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখবেন ম্যাচ রেফারি।

চেতেশ্বর পূজারা

যদি দেখা যায় পিচটি ঠিক করা যাবে না, তখন ম্যাচ রেফারি আইসিসির সঙ্গে কথা বলে অন্য় পিচে খেলা চালানোর সুপারিশ করতে পারেন। তবে আইসিসিকে ওই স্টেডিয়ামের অন্য পিচ দেখে সন্তুষ্ট হতে হবে। যদি অন্য পিচে খেলা চালানো না যায় রিজার্ভ ডে থাকা সত্ত্বেও, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হবে।

গোটা পদক্ষেপ সম্পর্কে দুই অধিনায়ক ও মাঠ কর্তৃপক্ষের প্রধানকে ওয়াকিবহাল রাখবেন ম্যাচ রেফারি। সেইমতো মাঠ কর্তৃপক্ষ দর্শকদের উদ্দেশে ঘোষণা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+