WTC Final: রাহানের সঙ্গী লর্ড শার্দুল ওভালে ভারতের পরিত্রাতা, প্রশংসা সৌরভের

WTC Final: ওভাল টেস্টের তৃতীয় দিনে ভারতের পরিত্রাতা হয়ে উঠলেন অজিঙ্ক রাহানে ও শার্দুল ঠাকুর। গত বছরের ফেব্রুয়ারিতে শেষবার টেস্ট খেলেছিলেন রাহানে, দক্ষিণ আফ্রিকা সফরে। শার্দুল গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর ফের ওভালে সুযোগ পেলেন।

সপ্তম উইকেট জুটিতে রাহানে ও শার্দুল ১৪৫ বলে ১০৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন। বাঁচল ফলো অন। সবমিলিয়ে এই জুটির সৌজন্যে ওভালে ভারত পরাজয়ের আশঙ্কাও কাটিয়ে উঠল। টেস্ট ড্র হলে ভারত ও অস্ট্রেলিয়া হবে যুগ্ম চ্যাম্পিয়ন।

অজিঙ্ক রাহানে শার্দুল ঠাকুর

দক্ষিণ আফ্রিকা সফরের পর অজিঙ্ক রাহানেকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে না গেলে রাহানেকে ওভালে দেখা যেত না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন রাহানে। ঘরোয়া ক্রিকেট খেলেও টেস্টের দরজা খুলছিল না তাঁর জন্য। শ্রেয়সের চোট তাঁর কাছে আশীর্বাদ হয়।

১৮ মাস পর ভারতের হয়ে খেলতে নেমে কার্যত ম্যাচ বাঁচানো ইনিংস খেললেন রাহানে। ১১ রানের জন্য শতরান পেলেন না। টেস্ট ক্রিকেটে তিন বছর আগে শেষ শতরান রয়েছে তাঁর, অস্ট্রেলিয়ারই বিরুদ্ধে। আজ রাহানে করলেন ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ১২৯ বলে ৮৯ রান। তার ফাঁকে পূর্ণ করলেন ৫ হাজা রানও।

অজিঙ্ক রাহানে

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার স্পোর্টসে বলেন, ১৮ মাস পর নেমে খুব ভালো ইনিংস খেললেন রাহানে। টেস্ট দল থেকে এই সময়টা বাইরে ছিলেন। তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে। এমনকী তিনি নিজেও হয়তো সুযোগের আশা করেননি। ভারতীয় দলে কামব্যাক করে দাগ কেটে যাওয়া সহজ নয়।

সৌরভের কথায়, ভারতীয় দলে আগেও অনেক কামব্যাক হয়েছে। তবে এতটা সময় পর নয়। অসাধারণ খেলেছেন রাহানে। অপর প্রান্তে উইকেট পড়লেও লড়াই চালিয়ে গিয়েছেন। তিনি যেভাবে খেলেছেন তাতে নিশ্চিতভাবেই গর্বিত হবেন। ভাগ্য সঙ্গে থাকলে এবং সঠিকভাবে খেললে এই পিচেও ব্য়াট করা যায়, এই বার্তা ড্রেসিংরুমে পৌঁছে দিয়েছেন রাহানে।

রাহানে ৮৩তম টেস্টে হাঁকালেন ২৬তম অর্ধশতরান। শার্দুল ঠাকুর নবম টেস্টে পেলেন চতুর্থ টেস্ট অর্ধশতরান, যার তিনটিই ওভালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন শার্দুল। ব্রিসবেন টেস্টে তিনি প্রথম ইনিংসে ৬৭ রান করেছিলেন। সেই টেস্ট জিতে সিরিজ জিতেছিল ভারত। ফের অজিদের বিরুদ্ধে লর্ড শার্দুলের ম্যাজিক।

শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শার্দুল ২০২১ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৭ ও ৬০ রানের ইনিংস খেলেছিলেন। সেই টেস্টও ভারত জেতে। আজ তিনি করেন ১০৯ বলে ৫১ রান। মেরেছেন ৬টি চার। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে।

কেএস ভরত

কেএস ভরত ১৫ বল খেলে ৫ রানে বোল্ড হন স্কট বোল্যান্ডের বলে। উমেশ যাদব ৫, মহম্মদ শামি ১৩ রান করেন। মহম্মদ সিরাজ শূন্য রানে অপরাজিত থাকেন। রাহানের পর শার্দুল ঠাকুরও প্যাট কামিন্সের ফ্রন্ট ফুট নো বলে আউট হয়ে বেঁচে যান।

কামিন্স ২টি মেডেন-সহ ২০ ওভারে ৮৩ রানে তিন উইকেট নেন। ৬টি নো বল করেন। দুটি নো বল না হলে রাহানে ও শার্দুলের উইকেট তুলে ভারতকে আরও কম রানে থামাতে পারতো অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন। নাথান লিয়ঁ এক উইকেট পেয়েছেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১ রান করে মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হন ওয়ার্নার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+