Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WTC Final 2023: সৌরভের প্রশ্নবাণে সাফাই দ্রাবিড়ের! কোহলির উপর কেন চটলেন গাভাসকর?

WTC Final 2023: ভারতের আইসিসি ট্রফি জিততে না পারার খরা কাটল না ওভালে। এখন অপেক্ষা অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য। শেষ দিনে জেতার জন্য ভারতের দরকার ছিল ২৮০ রান, হাতে ৭ উইকেট।

প্রথম সেশনে মাত্র ৭১ রান তুলতে সক্ষম হলো ভারতের ব্যাটিং লাইন আপ। ২৩.৩ ওভারের মধ্যে সাত উইকেট তুলে নিয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ভারতের এই পরাজয়ে যেমন উঠে আসছে টস ফ্যাক্টর, তেমনই খারাপ শট নির্বাচন।

রাহুল দ্রাবিড়

ম্যাচের শেষে স্টার স্পোর্টসে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "রাহুল তোমার সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি। ভারতের অধিনায়কত্ব করেছো তুমি। আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। তখন সব সময় পরিকল্পনা থাকত চাপ নিতে হলে প্রথম দিকে নেব। টেস্ট ম্যাচের পঞ্চম দিন চাপে থাকতে চাই না।"

কিন্তু দ্রাবিড় কোচ থাকাকালীন কেন ভারত টস জিতে ফিল্ডিং নিল তার কারণ জানতে চান সৌরভ। দ্রাবিড়ের সাফাই, চাপ বিষয় নয়। মেঘলা আবহাওয়া ও পিচে সবুজ ঘাস দেখেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। ভেবেছিলাম এই পিচে পরে ব্যাট করা সহজ হবে। ইংল্যান্ডে বেশিরভাগ দলই টস জিতে ফিল্ডিংই নেয়।

রাহুল দ্রাবিড়

দ্রাবিড়ের কথায়, ৭০ রানে অস্ট্রেলিয়ার তিন উইকেট ফেলে দেওয়ার পর মনে হয়েছিল সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু পরের দুটি সেশনে আমরা অনেক রান দিয়ে ফেলি। অজিদের ৩০০ রানে বেঁধে ফেলতে পারলে আমরা ম্যাচে থাকতাম। চতুর্থ ইনিংসেও আমাদের সেক্ষেত্রে সুবিধাই হতো। ৩০০ থেকে ৩২০ রানের টার্গেট থাকলে সফলভাবে তাড়া করা যেত।

চেতেশ্বর পূজারা

ভারতীয় ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসে তিনি বলেন, ব্যাটিং আজ নড়বড়ে দেখিয়েছে। শটগুলি দেখে হাসি পাচ্ছিল। পূজারা গতকাল যে শট খেলেছিলেন তা তাঁর কাছ থেকে প্রত্যাশিত নয়। হয়তো তাঁকে কেউ বারবার স্ট্রাইক রেটের কথা বলেছিলেন। ফলে তিনি সেইমতো খেলতে গিয়ে বাজে শট খেলেছেন।

মিচেল স্টার্ক

সানির কথায়, আজও যেসব শট খেললেন ব্যাটাররা, তাতে কীভাবে জেতার আশা করা যায়? একটা সেশনও পুরো খেলতে পারল না সাত উইকেট হাতে নিয়ে! বিরাট কোহলি এদিন অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন। এই শট নিয়েও সরব হয়েছেন গাভাসকর।

তিনি বলেন, তার আগে অবধি বাইরের বল বিরাট ছাড়ছিলেন। কিন্তু খুবই সাধারণ মানের শট খেলে বসলেন। হয়তো হাফ সেঞ্চুরির বিষয়টি মাথায় ছিল। হঠাৎ করে কেন এমন শট? টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের কথা মাথায় রাখা উচিত নয়। বিভিন্ন ব্য়াটারের আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকে। কিন্তু বিরাট বাজে শট খেলেছেন।

গাভাসকর স্টার স্পোর্টসে আরও বলেন, বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা উচিত কেন তিনি এমন শট খেললেন? অফ স্টাম্পের বাইরের বল। ম্যাচ জিততে হলে বড় ইনিংস খেলতে হয়। অফ স্টাম্পের বাইরের বল এমনভাবে খেললে কীভাবে শতরান পাওয়া যাবে? প্রশ্ন গাভাসকরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+