WTC Final Updates: ট্রাভিস হেডের শতরান, হাফ সেঞ্চুরি স্মিথের, ভারতের বিরুদ্ধে ভালো জায়গায় অস্ট্রেলিয়া

আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০ বছর পর এই প্রথম আইসিসির কোনও ইভেন্টে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ২০১৩ সালের পর থেকে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত।

ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে পরপর দু-বার। এই ম্যাচের স্কোর, গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ট্রাভিস হেড

Jun 07, 2023, 10:34 pm IST

চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৮৫ ওভারে ৩ উইকেটে ৩২৭। ট্রাভিস হেড ১৫৬ বলে ১৪৬ ও স্টিভ স্মিথ ২২৭ বলে ৯৫ রানে অপরাজিত।
Jun 07, 2023, 9:05 pm IST

প্রথম ব্যাটার হিসেবে নজির

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন হেড।
Jun 07, 2023, 9:02 pm IST

ট্রাভিস হেডের শতরান

ওভাল টেস্টে ১০৬ বলে শতরান পূর্ণ করলেন ট্রাভিস হেড। স্টিভ স্মিথ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত।
Jun 07, 2023, 7:52 pm IST

ভালো জায়গায় অস্ট্রেলিয়া

চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৫১ ওভারে ৩ উইেটে ১৭০। ট্রাভিস হেড ৭৫ বলে ৬০ ও স্টিভ স্মিথ ১০২ বলে ৩৩ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ১২ রান দিয়ে উইকেট পাননি। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় সেশনে ভারত একটি উইকেট তুলতে পেরেছে।
Jun 07, 2023, 5:49 pm IST

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন

মহম্মদ শামি লাঞ্চের পর তুলে নিলেন অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটটি। ২৬ রান করে শামির বলে বোল্ড মার্নাস লাবুশেন। ২৪.১ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৭৬।
Jun 07, 2023, 5:16 pm IST

মধ্যাহ্নভোজের বিরতি

মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৩। মার্নাস লাবুশেনকে ২৬ ও স্টিভ স্মিথ ২ রানে অপরাজিত। ডেভিড ওয়ার্নার ৪৩ ও উসমান খোয়াজা শূন্য রানে আউট। মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।
Jun 07, 2023, 4:57 pm IST

প্রথম ধাক্কা দেন সিরাজ

৩.৪ ওভারে ২ রানে প্রথম উইকেটটি পড়েছিল। উসমান খোয়াজা ১০ বলে ০ শূন্য রানে কট বিহাইন্ড হন। তিনি সিরাজের শিকার।
Jun 07, 2023, 4:56 pm IST

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ড ডেভিড ওয়ার্নার। ৮টি চারের সাহায্যে করলেন ৬০ বলে ৪৩। অস্ট্রেলিয়ার স্কোর ২১.৪ ওভারে ২ উইকেটে ৭১।
Jun 07, 2023, 2:55 pm IST

ভারতের প্রথম একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
Jun 07, 2023, 2:54 pm IST

অস্ট্রেলিয়ার একাদশ

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।
Jun 07, 2023, 2:34 pm IST

টস জিতলেন রোহিত

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টস জিতে ফিল্ডিং নিল ভারত। ভারত খেলছে চার পেসার ও এক স্পিনারে।
Jun 07, 2023, 2:24 pm IST

টস একটু পরেই

টস হবে একটু পরেই। ভারতীয় সময় বিকেল তিনটে থেকে খেলা শুরু।
Jun 07, 2023, 12:40 pm IST

রাহানের জন্মদিন পালন

মঙ্গলবার ৩৫ বছর পূর্ণ করলেন অজিঙ্ক রাহানে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। আজ টেস্ট দলে প্রত্যাবর্তন করছেন। রাহানের জন্মদিন পালন করলেন ভারতীয় দলের সতীর্থরা।
Jun 07, 2023, 12:37 pm IST

আইসিসি ট্রফির খরা মিটবে?

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর থেকে আর কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি টিম ইন্ডিয়া। আইসিসি ট্রফি জিততে না পারার ১০ বছরের খরা কি ওভালে কাটাতে পারবেন রোহিত শর্মারা?
Jun 07, 2023, 12:36 pm IST

ওভালে ফাইনাল ফ্রন্টিয়ার

লন্ডনের ওভালে আজ থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল। ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+