WTC Final Day 3 Updates: অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে এগিয়ে ২৯৬ রানে, জাদেজার ২ উইকেট

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওভালে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত, হাতে পাঁচ উইকেট। ক্রিজে অজিঙ্ক রাহানে ও শ্রীকার ভরত।

আজকের প্রথম সেশনটিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। জয়ের আশা জোরালো করতে দ্রুত উইকেট নিতে মুখিয়ে অজি পেসাররা। এই টেস্টের তৃতীয় দিনের লাইভ স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান ও বিশ্লেষণের জন্য নজর রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলায়।

অজিঙ্ক রাহানে

Jun 09, 2023, 10:35 pm IST

অস্ট্রেলিয়া এগিয়ে ২৯৬ রানে

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪৪ ওভারে ৪ উইকেটে ১২৩ রান। মার্নাস লাবুশেন ৪১ ক্যামেরন গ্রিন ৭ রানে অপরাজিত। উসমান খোয়াজা ১৩, ডেভিড ওয়ার্নার ১, স্টিভ স্মিথ ৩৪, ট্রাভিস হেড ১৮ রান করে আউট হয়েছেন। রবীন্দ্র জাদেজা ২টি এবং শার্দুল ঠাকুর ও উমেশ যাদব ১টি করে উইকেট নেন।
Jun 09, 2023, 7:04 pm IST

ওয়ার্নার ব্যর্থ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আঘাত হানলেন মহম্মদ সিরাজ। ১ রান করে কট বিহাইন্ড ডেভিড ওয়ার্নার। ২ রানে প্রথম উইকেট পড়ল অজিদের।
Jun 09, 2023, 6:46 pm IST

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে

অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হলো ২৯৬ রানে। অজিঙ্ক রাহানে ৮৯ ও শার্দুল ঠাকুর ৫১ রান করেন। প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন নিলেন ২টি করে উইকেট। নাথান লিয়ঁ পান ১ উইকেট।
Jun 09, 2023, 5:51 pm IST

রাহানে আউট

প্যাট কামিন্সের বলে আউট অজিঙ্ক রাহানে। করলেন ৮৯ রান। ভারতের সপ্তম উইকেটের পতন। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ২০৮ রানে পিছিয়ে ভারত।
Jun 09, 2023, 5:21 pm IST

রাহানে-শার্দুল লড়াইয়ে ফেরালেন ভারতকে

তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৬০ ওভারে ৬ উইকেটে ২৬০। অজিঙ্ক রাহানে ১২২ বলে ৮৯ ও শার্দুল ঠাকুর ৮৩ বলে ৩৬ রানে ব্যাট করছেন।
Jun 09, 2023, 4:38 pm IST

৫ হাজারের ক্লাবে রাহানে

টেস্টে ৫ হাজার রান পূর্ণ করলেন অজিঙ্ক রাহানে
Jun 09, 2023, 4:11 pm IST

রাহানের অর্ধশতরান

ভারতীয় টেস্ট দলে কামব্যাকেই দুরন্ত, দায়িত্বশীল অর্ধশতরান অজিঙ্ক রাহানের। ৯২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ফলো অন বাঁচানোর দিকে ভারত।
Jun 09, 2023, 3:24 pm IST

কেএস ভরত ১৫ বলে ৫ রান করে স্কট বোল্যান্ডের শিকার। ৩৮.২ ওভারে ১৫২ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন।
Jun 09, 2023, 2:56 pm IST

তৃতীয় দিনেই ম্যাচের ফল স্পষ্ট?

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেটে ১৫১। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতে অজিঙ্ক রাহানে, শ্রীকার ভরত ও শার্দুল ঠাকুরই ভরসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+