WTC Final: ওভালে ভারতের টার্গেট ৪৪৪! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতরা রেকর্ড রান তাড়া করছেন

WTC Final 2023: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সামনে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখল অস্ট্রেলিয়া। আজ চতুর্থ দিন চা বিরতির কিছুটা আগে ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়া এদিন খেলতে নামে ৪৪ ওভারে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে। এরপর ৪৪৩ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার। অ্যালেক্স ক্যারি অর্ধশতরান করেন। রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিন উইকেট।

ভারতীয় দল

ওভার রেট ভালো রাখলে এবং বৃষ্টিতে খেলা ব্যাহত না হলে আজ ৪৭ ওভার ও কাল ৯০ ওভার হাতে থাকছে অস্ট্রেলিয়ার বোলারদের। ওভালে এত রান তাড়া করে কেউ কখনও টেস্টে জেতেনি। সেক্ষেত্রে ভারত জিতলে তা হবে রেকর্ড। ওভালে ১৯০২ সালে ইংল্যান্ড ৯ উইকেটে ২৬৩ রান তুলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

এই স্টেডিয়ামে এটিই সবচেয়ে বেশি রান তুলে জেতার নজির। ১৯৬৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২৫৫ তুলে হারিয়েছিল ইংল্যান্ডকে। ১৯৭২ সালে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৪২ রান তুলে হারায় ইংল্যান্ডকে। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২২৬ তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল। ফলে ভারত রেকর্ড রান তাড়া করছে।

উমেশ যাদব

মার্নাস লাবুশেনকে আজ প্রথম ফেরান উমেশ যাদব। বিশ্বের ১ নম্বর ব্যাটার ১২৬ বলে ৪১ রান করেন। ৯৫ বল খেলে ২৫ রান করেন ক্যামেরন গ্রিন। তিনি বোল্ড হন জাদেজার বলে। ১৬৭ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। সেখান থেকে ৯৩ রানের পার্টনারশিপ গড়েন মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি।

অ্যালেক্স ক্যারি

স্টার্ক ৫৭ বলে ৪১ রান করে মহম্মদ শামির শিকার হন। ৫ বলে ৫ রান করে প্যাট কামিন্স শামির শিকার হতেই ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন। ১০৫ বল খেলে আটটি চারের সাহায্যে ৬৬ রান করে অপরাজিত থাকেন অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।

উমেশ যাদব বিরাট কোহলি

রবীন্দ্র জাদেজা ৪টি মেডেন-সহ ২৩ ওভারে ৫৮ রান দিয়ে তিন উইকেট নেন। ৬টি মেডেন-সহ ১৬.৩ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন মহম্মদ শামি। উমেশ যাদবের ১৭ ওভারে ১ মেডেন ৫৪ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ২টি মেডেন-সহ ২০ ওভারে ৮০ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
শার্দুল ঠাকুরের ৮ ওভারের ১ মেডেন ২১ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+