WTC Final 2023: অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে গড়ল অনন্য নজির, অ্যাশেজের আগে বাড়ল আত্মবিশ্বাস
WTC Final 2023: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক নম্বর দল হিসেবেই উঠেছিল অস্ট্রেলিয়া। প্রথমবার ফাইনালে উঠে প্রথমবারই চ্যাম্পিয়ন। ভারত এই নিয়ে দ্বিতীয়বার WTC ফাইনাল খেলল।
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে এবং ওভালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলো ভারত। শেষ দিনে প্রথম সেশনে সাত উইকেট পড়ল রোহিত শর্মার দলের। এই জয়ের সৌজন্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনন্য নজির গড়ল অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সের দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের খেলা শুরু করবে অ্যাশেজ সিরিজ দিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে টেস্টে বিশ্বসেরা হওয়া নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াল অস্ট্রেলিয়ার। আজ খেলার প্রথম ঘণ্টা, প্রথম সেশন ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে জয় পেল অজিরা।

এর আগে কোনও দেশ তিনটি ফরম্যাটেই বিশ্বসেরা হতে পারেনি। অস্ট্রেলিয়া ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে পাঁচবার। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৯৮৭ সালে। তারপর ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া খেতাব জেতে ২০০৬ ও ২০০৯ সালে। ২০২১ সালে অজিরা জিতেছিল টি ২০ বিশ্বকাপ।

The celebrations are on 🎉🇦🇺#WTC23 | #AUSvIND pic.twitter.com/bJrfmiM2Tf
— ICC (@ICC) June 11, 2023
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব অস্ট্রেলিয়া জিততেই তৈরি হলো নয়া নজির। তিন ফরম্যাটেই বিশ্বসেরা ক্যাঙারুর দেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, টস হেরে ভালোই হয়েছে। জিতলে আমিও বোলিং নিতাম। সকালের দিকে যে চিন্তাজনক পরিস্থিতি ছিল তা থেকে স্বস্তি দেয় ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের পার্টনারশিপ।

ম্যাচের সেরা ট্রাভিসের উচ্ছ্বসিত প্রশংসা করে কামিন্স বলেন, ট্রাভিস আগাগোড়া ভালো খেলেছেন। সব সময় বোলারদের চাপে রেখেছেন। স্মিথ আর হেডের জন্যই প্রথম দিন আমরা এগিয়ে ছিলাম। আমাদের জন্যই ভারত ম্যাচে ফিরতে পেরেছিল। তবে বেশিরভাগ ম্যাচের রাশ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। স্কট বোল্যান্ডও আমারও পছন্দের ক্রিকেটার।
Cricket World Cup ✅
— ICC (@ICC) June 11, 2023
T20 World Cup ✅
Champions Trophy ✅
World Test Championship ✅
The all-conquering Australia have now won every ICC Men's Trophy 🏆 pic.twitter.com/YyzL8NSvTF
দলগত সংহতিতেই এই সাফল্য বলে উল্লেখ করে কামিন্স বলেন, প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন। অনেকেই এই ম্যাচের আগে বিশ্রাম পেয়েছিল। অ্যাশেজে মনঃসংযোগের আগে সকলেই এই সাফল্য কয়েকটা দিন উপভোগ করতে চাই। শুক্রবার থেকে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications