Australia WTC Champion: ওভালে ভারতের ভরাডুবি! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল অস্ট্রেলিয়া

Australia WTC Champion: সাউদাম্পটনের পুনরাবৃত্তি ওভালে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পরপর দুবার খেলে দুবারই হারল ভারত। আজ শেষ দিনে জেতার জন্য ভারতের দরকার ছিল ২৮০ রান, হাতে ছিল ৭ উইকেট।

প্রথম সেশনেই ভারতের ৭ উইকেট পড়ল। ২৩৪ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়া জিতল ২০৯ রানে।

অজিঙ্ক রাহানে

৪০ ওভারে তিন উইকেটে ১৬৪, এই অবস্থা থেকে আজ খেলা শুরু করেন অজিঙ্ক রাহানে ও বিরাট কোহলি। ভারতের ৭টি উইকেট অস্ট্রেলিয়ার বোলাররা তুলে নিলেন মাত্র ২৩.৩ ওভারে। ৪৭তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে বিরাট কোহলি (৭৮ বলে ৪৯) ও রবীন্দ্র জাদেজা (২ বলে ০)-র উইকেট তুলে নিয়ে জোড়া ধাক্কা দেন স্কট বোল্যান্ড।

মিচেল স্টার্ক

এই দুটি উইকেট পড়ার পর ভারতের কাছে ছিল ম্যাচ বাঁচানোর লড়াই। ১৭৯ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট পড়েছিল। ২১২ রানের মাথায় অজিঙ্ক রাহানের উইকেট হারায় ভারত। ১০৮ বলে ৪৬ রান করে রাহানে মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হন। ২১৩ রানে সপ্তম, ২২০ রানে অষ্টম, ২২৪ রানে নবম উইকেট পড়ে। ৬৩.৩ ওভারে ভারত ২৩৪ রানেই অল আউট।

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

শার্দুল ঠাকুর শূন্য, উমেশ যাদব ১, কেএস ভরত ৪১ বলে ২৩ ও মহম্মদ সিরাজ ১ রানে আউট হন। মহম্মদ শামি অপরাজিত থাকেন ৮ বলে ১৩ রান করে। নাথান লিয়ঁ ১৫.৩ ওভারে ২টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে চার উইকেট নেন। বোল্যান্ড ২টি মেডেন-সহ ১৬ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

মিচেল স্টার্কের ১৪ ওভারে ১টি মেডেন, ৭৭ রানের বিনিময়ে তিনি নেন ২ উইকেট। ১টি মেডেন-সহ ১৩ ওভারে ৫৫ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন ট্রাভিস হেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+