WTC Final: ওভাল টেস্টের পিচ সবুজ, বাউন্সি! আবহাওয়া কেমন থাকবে? অশ্বিন জানালেন খুঁটিনাটি
লন্ডনের কেনিংটন ওভালে কাল থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি খেতাব জয়ের দ্বৈরথে। প্রথম WTC ফাইনালের দুটি দুটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তা সত্ত্বেও ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
এবার অবশ্য ওভাল টেস্টের ফলাফল নির্ধারণে বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারবে না বলেই মনে করা হচ্ছে। শুধু চতুর্থ দিন দুপুরের দিকে কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাতে বড় অসুবিধা হবে না বলেই দাবি পিচ কিউরেটরদের।

ওভালে প্র্যাকটিস পিচের বাউন্স সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটারদের। কয়েকজন অল্পবিস্তর আঘাতও পেয়েছেন বলে অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন। যদিও এই ধরনের চোটে কারও খেলা নিয়ে সংশয় নেই। তবে চার পেসার নিয়ে অস্ট্রেলিয়া পেস ও বাউন্স দিয়েই বাজিমাত করতে চাইবে।
The Oval pitch the day before the #WTCFinal pic.twitter.com/beajx6G7sD
— Daniel Cherny (@DanielCherny) June 6, 2023
অশ্বিন লিজ নামে একজনকে পিচ ডক্টর বলে অভিহিত করে তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন ফাইনালের পিচ কেমন আচরণ করবে? ওভালের অন্যতম পিচ কিউরেটর জানান, ভালো উইকেটই হয়েছে। অশ্বিন বলেন, এখানে ভালো উইকেটই হয়। এমনকী সারের হয়ে তিনি আট উইকেটও পেয়েছিলেন বলে জানান।

প্র্যাকটিস পিচে বাউন্সের কথা জেনে কিছুটা অবাকই হন কিউরেটর। অশ্বিন তাঁকে বলেন, পিচে বাউন্স থাকায় কয়েকজনের শরীরে বল লেগেছে? তখন কিউরেটর জানতে চান, সত্যিই বল এতটা বাউন্স করেছে? অশ্বিনের সরস জবাব, হ্যাঁ বাউন্স করেছে। আপনি বোধ হয় আমাকে পছন্দ করেন না। তাই স্পিন সহায়ক উইকেট হয় না!
Steve Smith checking The Oval pitch of WTC Final. pic.twitter.com/OvnNRUul7E
— CricketMAN2 (@ImTanujSingh) June 6, 2023
অশ্বিন এরপর জানতে চান, আমরা কি সুন্দর, বাউন্সি ব্রেট লি পিচ পেতে চলেছি। তখন কিউরেটর বলেন, পিচ যে বাউন্সি হবে সেই নিশ্চয়তা এখন থেকেই দিচ্ছি। অবশ্যই বাউন্সি উইকেট থাকবে। চতুর্থ দিন কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্চম দিন মেঘলা আবহাওয়া থাকবে। এই পরিস্থিতিতে রিজার্ভ ডে-তে কি খেলা গড়াবে?

কিউরেটর সুনির্দিষ্টভাবে তা জানাতে পারেননি। এখন ইংল্যান্ডে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই রয়েছে। কিউরেটরের দাবি, বৃষ্টি হবে না। ফলে সবমিলিয়ে একটা বিষয় স্পষ্ট, ওভালে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের উইকেট পেসারদের মুখে হাসি ফোটাবে। অস্ট্রেলিয়া চার পেসারে নামবে। ভারত কি করবে সেটা দেখার।
ওভালের উইকেটে স্পিনাররা সাফল্য পান না এমন নয়। বিশেষ করে টেস্টের বেশিরভাগ সময়টাই রোদ থাকবে। তবে খুব গরম থাকবে সেটাও নয়। এই পরিস্থিতিতে ভারতও চার পেসারে নামে কিনা সেটা দেখার। দুই স্পিনারে নামলে অশ্বিন ও রবীন্দ্র জাদেজা থাকবেন। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত।
উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের মধ্যে সম্ভবত একজন খেলবেন। ভারত চার পেসার নিয়ে নামতে চাইলে অশ্বিনকে বসিয়ে শার্দুল ঠাকুরকে একাদশে রাখা হতে পারে।












Click it and Unblock the Notifications