WTC 2023-25: ফাইনালে টিকিট পেতে ব্যর্থ ভারত, পারফরম্যান্সের নিরিখে নজর কাড়লেন বুমরাহ-যশস্বীরা
বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া। শেষ দুই বার অস্ট্রেলিয়া থেকে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেই দেশে ফিরেছিল, এবার ফিরতে হচ্ছে খালি হাতে।২০২১, ২০২৩, পরপর দুবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও এবার কিন্তু ভারতের খেতাব নির্ণায়ক ম্যাচ খেলা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া।
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের সব ম্যাচ খেলা হয়ে গিয়েছে ভারতের। ১৯টি টেস্টের মধ্যে ভারত ৯টি জিতেছে। ৮টি হেরেছে। ২টি টেস্ট ড্র হয়েছে। ভারত মোট ১১৪ পয়েন্ট পেয়েছে। তাদের পয়েন্টের শতাংশ ৫০.০০। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে ভারতীয়দের মধ্যে নজর কাড়লেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে ভারতীয় দলের সবথেকে সফলতম ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরাহ। তিনি ১৯টির মধ্যে ১৫টি ম্যাচ খেলেছেন নিয়েছেন ৭৭ উইকেট। সেরা বোলিং ৪৫ রানে ৬ উইকেট। ৫ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা ৩২। । সেইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বুমরাহ। সিরিজের সেরাও হয়েছেন।
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে শ্রেয়স-হার্দিক? বুমরাহকে নিয়েও রয়েছে বোর্ডের বড় ভাবনা
তৃতীয় নাম রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে ১৪ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪১ রানে ৭ উইকেট। ৫ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
আগামী ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এর আগে ২০২৩ সালে ভারতীয় দলকে হারিয়ে টেস্টের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এখনও তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বাকি আছে। সেখানে হারলেও তাদের ফাইনাল খেলা নিশ্চিত যদি না স্লো ওভার রেট সংক্রান্ত কারণে তাদের অনেকটা পয়েন্ট কাটা যায়।












Click it and Unblock the Notifications