WTC 2023-25 Fixtures: ভারত ২ বছরে কাদের বিরুদ্ধে দেশে ও বিদেশে টেস্ট খেলবে? জেনে নিন

WTC 2023-25 Fixtures: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আজ শেষ দিন। অস্ট্রেলিয়া বা ভারত এককভাবে, নাকি যুগ্ম চ্যাম্পিয়ন দেখা যাবে, তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

এরই মধ্যে সামনে এলো ২০২৩ থেকে ২০২৫ অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের ক্রীড়াসূচি। অ্যাশেজ সিরিজ দিয়েই যা শুরু হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কোন দেশ কাদের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে।

চেতেশ্বর পূজারা

ভারত আগামী ২ বছরে দেশের মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবে। ভারত এই সময়কালে যাবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে। আগামী মাসে ভারতের ক্যারিবিয়ান সফর রয়েছে। এ ছাড়া চলতি বছরের শেষেই ভারতীয় দল প্রোটিয়াদের দেশে যাবে।

অস্ট্রেলিয়া দেশের মাটিতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে, অজিদের বিদেশ সফর রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কায়। বাংলাদেশ দেশের মাটিতে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে, পাশাপাশি ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে গিয়ে খেলতে হবে টাইগারদের।

ভারত বনাম নিউজিল্য়ান্ড

ইংল্যান্ড দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে, এ ছাড়াও যাবে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান সফরে। নিউজিল্যান্ড দেশের মাটিতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরেও টেস্ট সিরিজ খেলবে কিউয়িরা।

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের। পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরেও। দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ ছাড়া প্রোটিয়ারা টেস্ট সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে।

অজিঙ্ক রাহানে

শ্রীলঙ্কা নিজেদের দেশে খেলবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে অ্যাওয়ে সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দেশে ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান সফরেও যাবে ক্যারিবিয়ানরা।

বিরাট কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ শুরু হয়ে যাচ্ছে চলতি মাসেই। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ শুরু ১৬ জুন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগামী ২ বছরে WTC-র গ্রুপ পর্যায়ে ২৭টি সিরিজে থাকছে ৬৯টি টেস্ট।

ভারত প্রথম দেশ হিসেবে পরপর দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে। ওভালে খেতাব জিততে আজ শেষদিনে ভারতের দরকার ২৮০ রান। অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট। টেস্ট ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে। প্রথম সংস্করণ জিতেছিল নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+