টেস্ট দল থেকে কেন ছেঁটে ফেলা হল ঋদ্ধিমানকে, পাপালির ‘খাস তালুক’ ইডেনে দাঁড়িয়েই স্পষ্ট করে দিলেন দ্রাবিড়

টেস্ট দল থেকে কেন ছেঁটে ফেলা হল ঋদ্ধিমানকে, পাপালির ‘খাস তালুক’ ইডেনে দাঁড়িয়েই স্পষ্ট করে দিলেন দ্রাবিড়

বাংলার ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে উত্তাল ভারতী. ক্রিকেট। অকারণে, অপ্রত্যাশিতভাবে টেস্ট দল থেকে পাপালিকে ছাঁটাই করে দেওয়ার ফলে দাবানলের রূপ নিয়েছে বিতর্ক।

টেস্ট দল থেকে কেন ছেঁটে ফেলা হল ঋদ্ধিমানকে, পাপালির ‘খাস তালুক’ ইডেনে দাঁড়িয়েই স্পষ্ট করে দিলেন দ্রাবিড়

তাঁর সঙ্গে ঋদ্ধিমান সাহার আলোচনা পাপালি সংবাদমাধ্যমে প্রকাশ করে দিলেও পুরনো ছাত্রের প্রতি একেবারেই আহত বা রুষ্ঠ নন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি শুধু সাহাকে দলে তাঁর অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ধারনা দিতে চেয়েছিলেন।

দেশের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ে দ্রাবিড় জানিয়েছিলেন, তাঁর ভবিষ্যৎ নিয়ে বোর্ড কী ভাবছে এবং তিনি চাইলে অবসরের কথাও ভাবনা চিন্তা করতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করার পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়ের উদ্দেশ্যে প্রথম প্রশ্নটাই ছুটে আসে ঋদ্ধিকে ছেঁটে ফেলা নিয়ে। জবাবে ভারতীয় দলের কোচ বলেন, "সত্যি বলতে আমি আঘাত পাইনি (আমাদের মধ্যের আলোচনা সংবাদমাধ্যমে প্রকাশ করায়)। ভারতীয় দলের প্রতি ওর অবদনা, কৃতিত্বের জন্য ঋদ্ধিকে আজীবন সম্মান জানিয়ে যাব। সেই জায়গা থেকেই ওর সঙ্গে আলোচনা করেছিলাম। (ভবিষ্যত সম্পর্কে) ওকে সত্যিটা জানানো প্রয়োজন এবং পরিষ্কার ধারনা দেওয়া দরকার।"

দ্রাবিড় জানিয়েছেন এই ধরনের আলোচনা তিনি ভবিষ্যতের করবেন, সেটা ক্রিকেটারদের পছন্দ হোক কিংবা না হোক।

দ্রাবিড়ের কথায়, "এই ধরনের আলোচনা আমি সব সময়েই ক্রিকেটারদের সঙ্গে করে থাকি। আমি কখনওই আশা করি না যে আমি যে আমার প্রতিটা বক্তব্যের সঙ্গে ক্রিকেটাররা একমত হবে। কিন্তু সেটার অর্থ এটা নয় যে পুরো বিষয়টা চেপে রাখা হবে এবং কোনও আলোচনা করা হবে না। কথা তো বলতেই হবে। কঠিন সত্য হলেও আলোচনা প্রয়োজন। কার্পেটের তলায় সত্য লুকিয়ে রাখা যায় না।"

তাঁর আরও সংযোজন, "প্রতিটি ম্যাচের প্রথম একাদশ বেছে নেওয়ার আগে যাঁরা খেলছেন না, তাঁদের সঙ্গে আমি কথা বলি। খেলোয়াড়রা যে কখনও কখনও হতাশ হয়ে পড়বেন, সেটা স্বাভাবিক।"

ঋদ্ধি প্রসঙ্গে দ্রাবিড়ের সংযোজন, "আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে আর পি (পন্থ) নিজেকে এক নম্বর উইকেটরক্ষক -ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওকে এই কথা জানানোর কারণ ছিল আমরা একজন তরুণ উইকেটরক্ষককে তৈরি করতে চাইছি। এটা কখনওই ঋদ্ধির প্রতি আমার অনুভূতি বা সম্মানকে বদলে দিতে পারবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+