আফগানিস্তান টেস্টেও চোটের কারণে বাদের তালিকায় ঋদ্ধিমান

আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও চোটের কারণে খেলতে পারছেন না বাংলার ঋদ্ধিমান সাহা।

আইপিএলের শেষভাগে চোটের কারণে অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি বাংলার ঋদ্ধিমান সাহা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে বাদ যান বুড়ো আঙুলের চোটের কারণে। এবার আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও খেলতে পারছেন না তিনি। বিরাট কোহলির পর চোটগ্রস্তদের তালিকায় তাঁর নামও যুক্ত হয়েছে।

আফগানিস্তান টেস্টেও চোটের কারণে বাদের তালিকায় ঋদ্ধিমান

ভারতের এক নম্বর কিপার ঋদ্ধিমান আইপিএলে শিবম মাভির বলে কলকাতা ম্যাচে চোট পান। সানরাইজার্স হায়দরাবাদ দল সূত্রে খবর, সাহাকে অন্তত চার-পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে জুনের মাঝামাঝি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে রাহানে খেলতে পারবেন না। তবে ১ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় সাহার।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, চোট সারাতে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ঋদ্ধিমান। এছাড়া ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিমও তাঁর চোটের তত্ত্বাবধানে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজেও চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তাঁর জায়গায় সুযোগ পান পার্থিব প্যাটেল। এবারও সাহা বাদ গেলে পার্থিব অথবা দীনেশ কার্তিকের মধ্যে কেউ একজন দলে সুযোগ করে নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+