ঋষভ না ঋদ্ধিমান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাবেন কে?

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে। এই অবস্থায় তরুণ উইকেটরক্ষককে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে সন্দেহ যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলার ঋদ্ধিমান সাহার সামনে আরও একটা সুযোগের দরজা খুলে যেতে পারে বলে খবর।

কবে খেলা

কবে খেলা

২ অক্টোবর ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে।

ঋষভের ফর্ম

ঋষভের ফর্ম

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাঠে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচগুলিতে উইকেট ছুঁড়ে দিয়ে আসার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ঋষভ পন্থ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্টেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখা হয়। সেখানেও ব্যাট হাতে তরুণ উইকেটরক্ষকের ব্যর্থতার ধারা অব্যাহত থাকে।

 সমালোচনা

সমালোচনা

ঋষভ পন্থের উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফেরার প্রবণতা সমালোচনায় বিদ্ধ করে দেশের ক্রিকেট মহল। পন্থকে সাবধান করেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীও।

প্রোটিয়া সিরিজ

প্রোটিয়া সিরিজ

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে ঋষভ পন্থকে আতস কাচের নিচে দাঁড় করানো হয়। তবে সেই সিরিজেও ব্যর্থ হন ঋষভ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৪ ও ১৯ রান করেন ২১ বছরের বাঁ-হাতি।

ঋদ্ধিমানের ফিরে আসা

ঋদ্ধিমানের ফিরে আসা

এক বছর পর চোট সারিয়ে ২২ গজে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে প্রচুর রান করেন ঋদ্ধিমান সাহা। ফের ভারতীয় দলে ডাক পান তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে প্রথম এগারোর বাইরেই থাকতে হয়। তবু থেমে যায়নি ঋদ্ধির ব্যাট। ওয়েস্ট ইন্ডিজ এ ও দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে দুটি ঝকঝকে অর্ধ শতরান করেন বাংলার উইকেটরক্ষক।

ঋষভের পরিবর্তে ঋদ্ধি

ঋষভের পরিবর্তে ঋদ্ধি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল, ভাইজাকে কোনও পরীক্ষা-নীরিক্ষায় যেতে চায় না বলেই খবর। সে ম্যাচে ঋষভ পন্থকে বসিয়ে ঋদ্ধিমান সাহাকে খেলানো হতে পারে বলে টিম ইন্ডিয়া সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+