নাগপুরে দাদা, কানপুরে সাহা! ভরতের চমকে ঋদ্ধিমানের অবসর নিয়ে কেন জল্পনা তুঙ্গে?

ঘাড়ে যন্ত্রণা ও অস্বস্তি থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋদ্ধিমান সাহা। উইকেটকিপিং করছেন কেএস ভরত। ১৯৪৬ সালের পর এই প্রথম ভারতের সবচেয়ে বেশি বয়সের কিপার হিসেবে টেস্ট খেলছেন ঋদ্ধি। ব্যাটিং ব্যর্থতা এবং আজ মাঠে নামতে না পারাতেই জল্পনা চরমে, কানপুরেই শেষ টেস্ট খেলে ফেললেন ঋদ্ধি।

ভরতের চমকে ঋদ্ধিমানের অবসর নিয়ে কেন জল্পনা তুঙ্গে?

বিসিসিআইয়ের তরফে আজ খেলা শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়, ঘাড়ে স্টিফনেসের কারণে আজ খেলতে পারবেন না ঋদ্ধিমান সাহা। মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা চালাচ্ছে এবং উন্নতির দিকে নজর রাখছে। যদিও বোর্ডের এই পোস্টেই ঋদ্ধিকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেট-ভক্তরা। কেউ লিখেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন বলে এখনও টেস্ট খেলছেন ঋদ্ধি, নাহলে বাংলা দলেই তাঁর থাকার কথা নয়। কেউ লিখেছেন, ঋদ্ধির জন্য খেলতে পারছেন না কেএস ভরত। আজ তিনি কিপিং করছেন। দ্বিতীয় টেস্টে ভরতকেই খেলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ঋদ্ধির পরিবর্তে ভরতকেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে পাঠানো হোক।

গত বছর ডিসেম্বরে অ্যাডিলেডে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান। ভারত সেই ম্যাচে পরাজিত হতেই ঋষভ পন্থ টেস্ট দলে সুযোগ পেয়ে জায়গা পাকা করে নেন। টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট বা আইপিএলেও দাগ কাটতে পারেননি বাংলার পাপালি। ১১ মাস পর পন্থ বিশ্রামে থাকায় কানপুর টেস্টে খেলার সুযোগ পান ঋদ্ধি। কিন্তু ব্যাট হাতে গতকাল তিনি হতাশ করেছেন।

ভরতের চমকে ঋদ্ধিমানের অবসর নিয়ে কেন জল্পনা তুঙ্গে?

১৯৪৬ সালের পর সবচেয়ে বেশি বছরের উইকেটকিপার হিসেবে টেস্ট খেলছেন ঋদ্ধিমান। কানপুর টেস্টের প্রথম দিন ঋদ্ধির বয়স ছিল ৩৭ বছর ৩২ দিন। ফারুখ ইঞ্জিনিয়ার ৩৬ বছর ৩৩৮ দিনের মাথায় নিজের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন। ঋদ্ধি ইঞ্জিনিয়ারের রেকর্ড টপকালেন। তবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সের উইকেটকিপার হিসেবে টেস্ট খেলার রেকর্ডটি দখলে রয়েছে দত্তরাম হিন্দেলকরের। তিনি শেষ টেস্ট খেলেছিলেন ৩৭ বছর ২৩১ দিন। যা পরিস্থিতি তাতে এই রেকর্ডটিও অক্ষত থাকতে চলেছে।

ভরতের চমকে ঋদ্ধিমানের অবসর নিয়ে কেন জল্পনা তুঙ্গে?

এদিন সুযোগ পেয়েই নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ার পিছনে অবদান রেখেছেন কেএস ভরত। নিউজিল্যান্ডের ইনিংসের ৬৭তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই উইল ইয়ংয়ের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার নীতীন মেনন আউট দেননি। কিন্তু পরিবর্ত কিপার শ্রীকার ভরত এতটাই নিশ্চিত ছিলেন যে ভারত রিভিউ নেয়। দেখা যায় ইয়ংয়ের ব্যাট ছুঁয়েই তা ভরতের হাতে জমা পড়েছিল। শতরান থেকে ১১ রান দূরেই ফিরতে হয় কিউয়ি ওপেনারকে।

ইয়ং ২১৪ বলে কেরিয়ারের সেরা ৮৯ রান করে আউট হন, মেরেছেন ১৫টি চার। নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ে ১৫১ রানে। ভরত আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫২ বলে ৭৮ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৭০ ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৪৮ রান করেন। সবকিছু ঠিকঠাক চললে তিনিই মুম্বই টেস্টে খেলবেন। নাগপুরে শেষ টেস্ট খেলেছিলেন সৌরভ। কানপুরেই ঋদ্ধির শেষ টেস্ট হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+