ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত ঋদ্ধির ফোকাসে এখনই দক্ষিণ আফ্রিকা
ঋদ্ধিমান সাহা ভারতীয় টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক। তবে এখন ভারত মূলত একদিনের ম্যাচ খেলায় বাংলা দলের সঙ্গে রনজি খেলতে ব্যস্ত রয়েছেন তিনি।
সবসময়েই মাটির কাছাকাছি ঋদ্ধিমান সাহা। কোনও কিছুতেই শো অফের রাস্তায় হাঁটেন না তিনি। তাঁর ফোকাস সবসময়েই ক্রিকেট। এখন জাতীয় দল টেস্ট না খেলায় চুটিয়ে রনজি খেলছেন ঋদ্ধিমান সাহা। তবে সামনের বছরের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনই ভাবনা শুরু করে দিয়েছেন ঋদ্ধি।

ভারতীয় উপমহাদেশে উইকেট কিপিং করা এক বিষয় আর দক্ষিণ আফ্রিকার ফাস্ট ও বাউন্সি পিচে উইকেটের পিছনে দাঁড়ানো অন্য বিষয়। বল পিচে পড়ে এতটাই তাড়াতাড়ি আসে যে অনেক বেশি ক্ষিপ্রতার প্রয়োজন হয়। তাই নিয়মিত অনুশীলনের পাশাপাশি চিরাচরিত ভিজে টেনিস বলে অনুশীলন করছেন। ঋদ্ধি জানিয়েছেন, 'ভারতীয় দলের জন্য এটা একটা বড় পরীক্ষা হতে চলেছে। '
ঋদ্ধি আরও বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার প্রতিটা উইকেট বাউন্সি, ঘাস না থাকলেও তা দারুণ ফাস্ট থাকে। পাশাপাশি রাবাদা ও স্টেইনের মতো বোলাররা রয়েছেন। এই দুই বোলার শুধু দ্রুতই নন, ভীষণ নিখুঁত। '
তবে দক্ষিণ আফ্রিকা সফর সামনের বছর হবে। তার আগে ভারতীয় দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে। ফলে হিমাচল প্রদেশের বিরুদ্ধে রনজি ম্যাচে খেলে ভারতীয় দলে যোগ দেবেন বাংলার পাপালি।












Click it and Unblock the Notifications