সুস্থ ঋদ্ধি টিম ইন্ডিয়ার নেটে ব্যাট হাতে নেমে পড়লেন, উচ্ছ্বসিত বিসিসিআই

সুস্থ ঋদ্ধি টিম ইন্ডিয়ার নেটে ব্যাট হাতে নেমে পড়লেন, উচ্ছ্বসিত বিসিসিআই

চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋদ্ধিমান সাহা। অস্ট্রেলিয়া সফররত টিম ইন্ডিয়ার নেটে ব্যাট হাতে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। যা দেখে উচ্ছ্বসিত হয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধি খেলবেন বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা।

খেলবেন কি ঋদ্ধি

অস্ট্রেলিয় সফরে খেলার জন্য আইপিএল ২০২০-এর প্লে-অফে নেমে কোনও বেহিসেবি ঝুঁকি নিতে চাননি ঋদ্ধিমান সাহা। ধৈর্য দেখিয়ে ধীরে ধীরে নিজেকে সুস্থও করে তুলেছেন ঋদ্ধি। সেই ভরসাতেই অস্ট্রেলিয়াগামী ভারতীয় টেস্ট দলে বাংলা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অন্তর্ভূক্ত করেছে বিসিসিআইয়ের নির্বাচকরা। বুধবার টিম ইন্ডিয়ার নেটে ব্যাট করতে দেখা যায় ঋদ্ধিকে।

ঋদ্ধির চোট কতটা গুরুতর

ঋদ্ধির চোট কতটা গুরুতর

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল ২০২০ খেলার সময় চোট পান ঋদ্ধিমান সাহা। টুর্নামেন্ট চলাকালীন স্ক্যান রিপোর্টে দেখা যায়, দুই পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান বাংলার উইকেটরক্ষক। ফলে আইপিএল ২০২০-এর প্লে-অফ খেলতে পারেননি ঋদ্ধিমান সাহা।

ব্যাট হাতে ফর্মে ঋদ্ধি

ব্যাট হাতে ফর্মে ঋদ্ধি

আইপিএল ২০২০-তে চার ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান সাহা। এই অল্প সুযোগেই আরও একবার নিজেকে প্রমাণ করেছেন বাংলার উইকেটরক্ষক। ৭১.৩৩-এর গড়ে ২১৪ রান করেছেন ঋদ্ধি। উইকেটের পিছনে দাঁড়িয়ে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একজন ব্যাটসম্যান স্ট্যাম্প করেছেন পাপালি।

ঋদ্ধিমানের টেস্ট কেরিয়ার

ঋদ্ধিমানের টেস্ট কেরিয়ার

টিম ইন্ডিয়ার হয়ে ৩৭টি টেস্ট খেলে ১২৩৮ রান করেছেন ঋদ্ধিমান সাহা। এই ফর্ম্যাটে তিনটি শতরান রয়েছে তাঁর। টেস্টে ৯২টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১১ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+