কুস্তিগীরদের সঙ্গে দেখা করেই উষার ভোল বদল, দিলেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি
প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেই পিটি উষার গলায় উল্টো সুর। ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি তথা প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা গত সপ্তাহেই কুস্তিগীর ধনরা নিয়ে তীব্র সমালোচনা করেন।
আইওএ-র প্রেসিডেন্ট বলেছিলেন, 'নয়া দিল্লিতে ধরনায় বসে গোটা ভারতের সম্মান ভুলুণ্ঠিত করছেন কুস্তিগিররা। দেশের নামকে বদনাম করছেন তাঁরা। রাস্তার উপরে প্রতিবাদ না করে কুস্তিগীরদের উচিত ছিল অলিম্পিক সংস্থার কাছে আসার। কিন্তু, তাঁরা আইওএ-রকাছে আসেননি। এটা শুধু কুস্তিগীরদের জন্য নয় গোটা ক্রীড়া সংস্কৃতির জন্যই ভালো নয়। ওদের কিছুটা অন্তত শৃঙ্খলা থাকা উচিত'


ঊষা কুস্তিগিরদের সঙ্গে দেখা করার পর অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, 'কয়েকদিন আগে উনি ওই কথা বলেছিলেন তখন আমরা দুঃখ পেয়েছিলাম। তবে আজ এসে উনি আমাদের বললেন, ওনার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, উনি আগে একজন ক্রীড়াবিদ, তার পরে প্রশাসক।"
অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া পাশাপাশি উল্লেখ করেছেন, 'আমরা ওনাকে স্পষ্টই জানিয়েছি, আমাদের অন্যায়ের বিচার চাই। সরকার, কোনও সংস্থা, কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনও লড়াই নয়। কুস্তির উন্নতির জন্যই আমরা প্রতিবাদে নেমেছি। সমস্যা মিটে গেলে এবং কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications