Yuzvendra Chahal:মহি‌লা কুস্তিগীর চরম বিপাকে ফেললেন চাহালকে, কোনও ক্রমে বাঁচলেন ভারতীয় ক্রিকেটার, দেখুন ভিডিও

ভারতীয় দলে না থাকলেও প্রায়শই খবরের শিরোনামে থাকেন যজুবেন্দ্র চাহাল। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই তারকা ক্রিকেটার। ক্রিকেটার হলেও কুস্তিগীরের সামনে বিপাকে পড়তে হল চাহালকে। কুস্তিগীর সঙ্গীতা ফোগাট কার্যত বেহাল করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটারকে।

ক্রিকেটের পাশাপাশি দাবা খেলাতেও সমান দক্ষ চাহাল। কিন্তু কুস্তির মার প্যাচ জানা নেই ভারতীয় দলের তারকা স্পিনারের। এরফলে সমস্যার মধ্যে পড়লেন তিনি। একটি অনুষ্ঠানে মহিলা কুস্তিগীর সঙ্গীতার সঙ্গে অংশ নেন চাহাল। সেখানেই অভিনব কীর্তি দেখালেন আন্তর্জাতিকত পর্যায়ে পদকজয়ী এই মহিলা কুস্তিগীর।

Yuzvendra Chahal

এই অনুেষ্ঠানে হঠাত করেই চাহালকে ঘাড়ে তুলে সঙ্গীতা। শুধু তাই নয়, ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে ঘাড়ে নিয়ে বেশ কয়েক পাক ঘুরিয়ে দেন সঙ্গীতা। তাঁর কার্যক্রমে বেশ অবাক হয়ে যান চাহাল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায় একাধিক পদকজয়ী এই মহিলা কুস্তিগীর চাহালকে নামিয়ে দেন।কুস্তির ম্যাটে একজন প্রতিপক্ষকে যেমন অনায়াস দক্ষতায় বল ঘোরাতে পারেন, ঠিক তেমনই দক্ষতায় চাহালকে ঘোরালেন সঙ্গীতা।
শেষ পর্যন্ত সঙ্গীতা তাঁকে ঘাড় থেকে নামানোয় হাঁফ ছেড়ে বাঁচেন চাহাল। তাঁর চোখ মুখের অভিব্যক্তই প্রমাণ করে দিচ্ছি্ল কতটা চাপে ছিলেন চাহাল।

২০২৩ সালের ১৩ অগস্ট শেষ দেশের হয়ে খেলেছেন চাহাল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি ম্যাচের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। তিনি এবারের বিশ্বকাপের দলে ছিলেন না। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ দলেও ছিলেন না তিনি। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা পেলেও ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি।

উল্লেখযোগ্যভাবে চাহালও বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। বোর্ডের নিয়ম অনুসারে ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ন্যূনতম ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি২০ ম্যাচ খেলতে হবে। কিন্তু নতুন মরশুমের শুরু থেকে এখনও পর্যন্ত বোর্ডের শর্ত পূরণ করতে পারেননি চাহাল। ফলে তাঁর নামও বাদ গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+