WPL: মহিলাদের দলও গুছিয়ে নিচ্ছে আরসিবি, কোহলির ফ্র্যাঞ্চাইজিতেই এবার যুক্ত হলেন ড্যানি ওয়াট
বৃহস্পতিবার আইপিএলের রিটেনশন নিয়ে চড়ছে পারদ। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারদের ধরে রাখতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সবথেকে বেশি চর্চা চলছে বিরাট কোহলির আরসিবিতে অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে। পুরুষদের আইপিএলের রিটেনশনের আগেরদিন বড় চমক দিল আরসিবি ফ্র্যাঞ্চাইজি।
শুধু পুরুষদের আইপিএল নিয়ে যে আরসিবি টিম ম্যানেজমেন্ট ভাবছে না তা বুঝিয়ে দিল তাদের কর্মকাণ্ড দিয়েই। মহিলাদের প্রিমিয়ার লিগের জন্যও সমান তালে ঘর ঘুছিয়ে নিচ্ছে আরসিবি দল। ইউপি ওয়ারিয়রজ দল থেকে তাঁরা সফলভাবে ট্রেডিং করে নিল ইংল্যান্ড মহিলা দলের তারকা ক্রিকেটার ড্যানি ওয়াটকে। বুধবার আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল ইংল্যান্ডের তারকা মহিলা ক্রিকেটারের দলবদলের বিষয়টি।

ঘটনাচক্রে ড্যানি ওয়াট এবং কোহলি একই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চলেছেন। ২০০৮ সালে কোহলিকে দলে নিয়েছিল আরসিবি। এরপর থেকে টানা ১৭ মরশুম এই দলের জার্সিতে খেলে আসছেন। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন, আবার নেতৃত্বের দায়িত্ব ছেড়েও দিয়েছেন। এবারও কোহলিকে আরসিবি রিটেন করতে চলেছে এটা স্পষ্ট। তাঁকে অধিনায়কও করা হতে পারে।
৩১ বছর বয়সি ইংল্যান্ডের অলরাউন্ডার ড্যানিয়েল ওয়াটের ২০১০ সালে ১ মার্চ ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই ম্যাচে অভিষেক হয়। ৪ মার্চ টি২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০২৩ সালের মহিলা টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এখনও পর্যন্ত ইংল্যান্ড দলের হয়ে ১৬৪টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই মহিলা ক্রিকেটার। ইং্যান্ডের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচচ্ টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছেন ওয়াটই।
এবার আরসিবি দলে যুক্ত হলেন। ফলে নিলামের আগে ব্যাটিং শক্তি বাড়িয়ে নিল আরসিবি। এখনও মহিলাদের প্রিমিয়ার লিগে নিলাম কবে তা চূড়ান্ত হয়নি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications