WPL Auction: পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন, ম্যাচ শেষে নিলামে কোটিপতি হয়ে মুম্বইয়ে যোগ কামালিনির
অনূর্ধ্ব ১৯ মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারাল ভারত। রবিবার কুয়ালামপুরে অনূর্ধ্ব ১৯ মহিলাদের এশিয়া কাপের টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। কয়েক সপ্তাহ আগেই পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। কিন্ত এবার বদলা নিলেন মহিলারা।
পুরুষদের এশিয়া কাপ ৫০ ওভারের হলেও মহিলাদের এশিয়া কাপ হচ্ছে ২০ ওভারে। পাকিস্তানের বিরুদ্ধে অল রাউন্ড পারফরম্যান্স করল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ মহিলা দল ২০ ওভারে ৭ উইকেট ৬৭ রানের বেশি তুলতে পারল না। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলার পরই আবার মহিলাদের প্রিমিয়ার লিগে কোটিপতি হয়ে গেলেন কামালিনি। নিলামে তাঁকে নিয়ে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে প্রবল দর কষাকষি হল। শেষ পর্যন্ত ১.৬০ কোটিতে মুম্বই দলে গেলেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের এই মহিলা ক্রিকেটার। তামিলনাড়ুর এই মহিলা ক্রিকেটার নিলামের মঞ্চে রীতিমতো চমক দেখালেন।
G Kamalini का अगला स्टेशन 🚂: ᴍᴜᴍʙᴀɪ#AaliRe #TATAWPL #TATAWPLAuction #MumbaiIndians pic.twitter.com/AOo2D4G9xj
— Mumbai Indians (@mipaltan) December 15, 2024
১৬ বছর বয়সি এই তামিল মহিলা ক্রিকেটারের বহুমুখি প্রতিভা রয়েছে। তিনি মূলত উইকেটরক্ষক ব্যাটার। বাঁ হাতি এই মহিলা ব্যাটার আবার বোলিং করতে পারেন। বিখ্যাত সুপার কিংস অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন। এমনকি বয়স ভিত্তিক ভারতীয় দলেও খেলেছেন। ফলে মুম্বই এবং দিল্লি উভয়েই তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিল। শেষ পর্যন্ত মুম্বই দলেরই অংশ হলেন।
১০ লক্ষ টাকা ব্রেস প্রাইস ছিল, সেখান থেকে তাঁর দর পৌঁছে গেল ১.৬০ কোটিতে। নিলামে দল পাওয়ার পর কালালিনি সম্প্রচারকারী চ্যানেলে বলেন, খুব ভালো লাগছে মুম্বই দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমার খুব ভালো লাগছে। আমি সদ্য ম্যাচ খেলে এসে খবরটা পেলাম।












Click it and Unblock the Notifications