স্মৃতি মান্ধানা পিছনে ফেলে দিয়েছেন বাবর আজমদের! সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার পিএসএল
মহিলাদের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দর উঠেছে স্মৃতি মান্ধানার। যা পাকিস্তান সুপার লিগে খেলা পাক অধিনায়ক বাবর আজমের দরের চেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে স্মৃতি মান্ধানার। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিয়ে অধিনায়ক করার ইঙ্গিতও গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ডব্লুপিএলে আরসিবি শক্তিশালী দলই গড়েছে বলে অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ ও বাবর আজমকে কটাক্ষও করেছেন ক্রিকেটপ্রেমীরা।

স্মৃতির রেকর্ড দর
পাকিস্তান সুপার লিগও শুরু হয়েছে গতকালই। সেদিনই ছিল মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। মান্ধানার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা, ফলে তিনি বেস প্রাইসের ৬.৮ গুণ বেশি দর পেয়েছেন। মান্ধানাকে নিয়ে দর কষাকষিতে অংশ নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্যাডল উঠল সর্বাধিক ২৮ বার। মান্ধানার দর উঠেছে ৩.৪ কোটি, সেখানে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১.৮ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অ্যাশলে গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের দর উঠেছে ৩.২ কোটি টাকা করে। দীপ্তি শর্মা ২.৬ কোটি টাকা, বেথ মুনি ২ কোটি টাকা দর পেয়েছেন।

সুপারহিট ডব্লুপিএল অকশন
হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, বেথ মুনি, মারিজান কাপ ও তাহলিয়া ম্যাকগ্রাকে নিতে ঝাঁপিয়েছিল সবচেয়ে বেশি চারটি করে দল। নিলামে প্রতিটি দল ১২ কোটি টাকা করে সর্বাধিক ১৮ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পেয়েছিল। আরসিবি তিন মার্কি প্লেয়ারের পিছনেই প্রায় অর্ধেক টাকা খরচ করে। স্মৃতিকে রেকর্ড দরে নেওয়ার পাশাপাশি সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকা ও এলিস পেরিকে ১.৭ কোটি টাকায় তুলে নেয় আরসিবি। রিচা ঘোষকে ১.৯ কোটি টাকা ও রেণুকা সিংকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছে তারা।
|
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পরদিনই ছিল মহিলাদের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের নিলাম। সেখানে ক্রিকেটারদের যা দর উঠেছে তা দেখে পাকিস্তান সুপার লিগ ও পাক অধিনায়ক বাবর আজমের পিএসএলের দর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র কটাক্ষ। স্মৃতির রেকর্ড দর দেখে এক ক্রিকেট ভক্ত তো সরাসরি লিখে দেন, স্মৃতির দর পিএসএলে বাবরের দরের চেয়ে অনেক বেশি। উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে পাক অধিনায়ক বাবর আজমের দর ২.৩ কোটি, সেখানে স্মৃতি পেয়েছেন ৩.৪ কোটি টাকা!
|
পাকিস্তান মুখ লুকাবে!
মহিলাদের প্রিমিয়ার লিগে ভারতীয় দলের একাধিক তারকার পাশাপাশি অনেক বিদেশি তারকাও আরসিবির হয়ে মাঠে নামবেন। তাঁদের মধ্যে রয়েছেন হিদার নাইট, ডেন ভ্যান নিকার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। যেখানে মহিলাদের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের দর পিএসএলে পাকিস্তান জাতীয় দলের তারকাদের দরকে পিছনে ফেলে দিচ্ছে, সেখানে পাকিস্তানের আর পিএসএলের সঙ্গে আইপিএলের তুলনা টানা উচিতই নয় বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। সবমিলিয়ে শুরুর দিনেই তীব্র কটাক্ষ হজম করতে হয়েছে পিএসএলকে।
RCB fans, what do you think, 𝒆𝒆 𝒔𝒂𝒍𝒂 𝒄𝒖𝒑..? 🤔#WPLAuction
— JioCinema (@JioCinema) February 13, 2023
Smriti Mandhana said, "RCB has a great legacy. Really excited to be part of RCB". #WomensIPL
— Godman Chikna (@Madan_Chikna) February 13, 2023
Virat Kohli: Jaa pooch kar aa, kaunsi legacy ki baat kar rahi hai? pic.twitter.com/uHIXhTO6f8
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications