WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে ৫টি দল ছেড়ে দিল ২৯ জনকে, বাংলার ক্রিকেটার-সহ কোন ৬০ প্লেয়ার নিশ্চিন্ত?

WPL 2024: বিশ্বকাপের মধ্যেই দামামা বেজে গেল মহিলাদের প্রিমিয়ার লিগের। শুরু হয়ে গেল মিনি অকশনের কাউন্টডাউন। পাঁচটি দল ছেড়ে দিল মোট ২৯ জন ক্রিকেটারকে। ২১ বিদেশি-সহ ধরে রাখা হলো ৬০ জনকে।

বাংলার তিতাস সাধুকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও এশিয়ান গেমস ফাইনালে সোনা জেতানোর পিছনে অবদান রয়েছে তিতাসের। একনজরে দেখে নেওয়া যাক কোন দল কাদের ধরে রাখল, ছেড়েই বা দিল কাদের?

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে ৫টি দল ছেড়ে দিল ২৯ জনকে

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বাংলার ধারা গুজ্জরের সঙ্গে তারা ছেড়ে দিল হিদার গ্রাহাম, নীলম বিস্ত ও সোনম যাদবকে।

মুম্বই ইন্ডিয়ান্সে রইলেন আমনজ্যোৎ কৌর, অ্যামেলিয়া কের, ক্লোয় ট্রায়ন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, হুমাইরা কাজি, ইসাবেলা ও, জিন্টিমনি কলিতা, নাতালি সিভার, পূজা বস্ত্রকার, প্রিয়াঙ্কা বালা, সাইকা ইশাক ও যস্তিকা ভাটিয়া।

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে ৫টি দল ছেড়ে দিল ২৯ জনকে

দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিল অপর্ণা মণ্ডল, জেসিয়া আখতার ও তারা নরিসকে। রইলেন অ্যালিস ক্যাপসি, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, জেস জোনাসেন, লরা হ্যারিস, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, পুণম যাদব, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পাণ্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া ও তিতাস সাধু।

গুজরাত জায়ান্টস ছেড়ে দিয়েছে অ্যানাবেল সাদারল্যান্ড, অশ্বিনী কুমারী, জর্জিয়া ওয়েরহ্যাম, হার্লি গালা, কিম গার্থ, মানসী যোশী, মনিকা প্যাটেল, প্রিয়াঙ্কা সিসোদিয়া, সাব্বিনেনি মেঘানা, সোফিয়া ডাঙ্কলি ও সুষমা ভার্মাকে। অর্থাৎ একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নতুনভাবে দল সাজাতে চাইছে গুজরাতের ফ্র্যাঞ্চাইজি।

এই দল ধরে রাখল যাঁদের: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হারলিন দেওল, লরা উলভার্ট, শবনম শাকিল, স্নেহ রানা ও তনুজা কানওয়ারকে। মিনি অকশনে সবচেয়ে বেশি ৫.৯৫ কোটি টাকা নিয়ে যাবে গুজরাত। তিন বিদেশি-সহ ১০ জন ক্রিকেটারকে তারা নিতে পারবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে ড্যান ভান নিকার্ক, এরিন বার্নস, কোমল জানজাদ, মেগান শুট, পুণম খেমনার, প্রীতি বোস ও সাহানা পওয়ারকে। আরসিবিতে রইলেন যাঁরা: আশা শোবানা, দিশা কাসাত, এলিস পেরি, হিদার নাইট, ইন্দ্রাণী রায়, কণিকা আহুজা, রেণুকা সিং, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন।

ইউপি ওয়ারিয়রজ ছেড়ে দিয়েছে দেবিকা বৈদ্য, শবনিম ইসমাইল শিবালি শিণ্ডে ও সিমরণ শেখকে। রইলেন অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরণ নবগীরে, লরেন বেল, লক্ষ্মী যাদব, পার্শবী চোপড়া, রাজেশ্বরী গায়কোয়াড়, এস যশশ্রী, শ্বেতা শেরাওয়াত, সোফি এক্লেস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা।

দিল্লির পড়ে রয়েছে ২.২৫ কোটি টাকা। তারা ১ বিদেশি-সহ তিনজনকে নিতে পারবে। ২.১ কোটি টাকা পড়ে রয়েছে মুম্বইয়ের। তারা ১ বিদেশি-সহ ৫ জনকে নিতে পারবে। আরসিবির হাতে রয়েছে ৩.৩৫ কোটি টাকা। তিন বিদেশি-সহ সাতজনকে নিতে পারবে বেঙ্গালুরুর দলটি। ১ বিদেশি-সহ ৫ জনকে নিতে পারবে ইউপি, হাতে রয়েছে ৪ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+