WPL নিলাম থেকে দল পেলেন বাংলার ২ ক্রিকেটার, কোটিপতি একাদশ-সহ কোন ফ্র্যাঞ্চাইজিতে কারা রয়েছেন?
আজ দিল্লিতে হয়ে গেল মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের মেগা নিলাম। তাতে সর্বাধিক দর পেলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা, ৩.২ কোটি টাকায় আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে ধরে রাখল ইউপি ওয়ারিয়রজ।
দীপ্তি ছাড়া আর যে ক্রিকেটার ৩ কোটি টাকার গণ্ডি ছুঁলেন তিনি হলেন অ্যামেলিয়া কের, মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিল ৩ কোটি টাকায়। দীপ্তি ও অ্যামেলিয়া- দুজনেরই বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।

এ ছাড়া শিখা পাণ্ডেকে ২.৪০ কোটি টাকায় নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। ২ কোটি টাকায় সোফি ডিভাইনকে নিয়েছে গুজরাত জায়ান্টস। মেগ ল্যানিংকে ১.৯০ কোটি টাকায় নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। ১.৩০ কোটি টাকায় শ্রী চরণীকে নিল দিল্লি ক্যাপিটালস। একই দরে দিল্লি নিয়েছে চিনেল হেনরিকে। ফোবে লিচফিল্ডকে ১ কোটি ২০ লক্ষ টাকায় নিয়েছে ইউপি ওয়ারিয়রজ।
১.১০ কোটি টাকায় লরা উলভার্টকে এবং আশা শোভনাকে নিয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়রজ। জর্জিয়া ওয়ারহ্যামকে ১ কোটি টাকায় কিনেছে গুজরাত জায়ান্টস। রিচা ঘোষকে আগেই ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলার ৮ ক্রিকেটারের নাম গিয়েছিল এদিনের নিলামে। তবে দল পেলেন তিতাস সাধু (৩০ লক্ষ টাকা) ও সাইকা ইশাক (৩০ লক্ষ টাকা)। তিতাস খেলবেন গুজরাতের হয়ে, সাইকাকে দলে ফেরাল মুম্বই।
দিল্লি ক্যাপিটালস- শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, জেমাইমা রডরিগেজ, মারিজান কাপ, শ্রী চরণী, চিনেল হেনরি, লরা উলভার্ট, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মনি, তানিয়া ভাটিয়া, লিজেল লি, নন্দনী শর্মা, দিয়া যাদব, লুসি হ্যামিলটন, মাদিওয়ালা মমতা।
গুজরাত জায়ান্টস- অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফি ডিভাইন, জর্জিয়া ওয়ারহ্যাম, ভারতী ফুলমালি, কাশ্বী গৌতম, রেণুকা সিং, যস্তিকা ভাটিয়া, কিম গার্থ, ড্যানি ওয়াট-হজ, অনুষ্কা শর্মা, তনুজা কানওয়ার, রাজেশ্বরী গায়কোয়াড়, কণিকা আহুজা, তিতাস সাধু, আয়ুষী সোনি, হ্যাপি কুমারী, শিবাণী সিং।
মুম্বই ইন্ডিয়ান্স- ন্যাট সিভার-ব্রান্ট, অ্যামেলিয়া কের, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, আমনজ্যোৎ কৌর, সজীবন সাজনা, শবনিম ইসমাইল, গুণালান কমলিনী, সাইকা ইশাক, নিকোলা ক্যারি, ত্রিবেণী বশিষ্ঠ, সংস্কৃতি গুপ্তা, নাল্লা রেড্ডি, মিলি ইলিংওয়ার্থ, পুণম খেমনার, রাহিলা ফিরদৌস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, লরেন বেল, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, গ্রেস হ্যারিস, রাধা যাদব, নাদিন ডি ক্লার্ক, শ্রেয়াঙ্কা পাতিল, জর্জিয়া ভল, দয়ালান হেমলতা, লিন্সে স্মিথ, প্রেমা রাওয়াত, গৌতমী নায়েক, কুমার প্রত্যূষা।
ইউপি ওয়ারিয়রজ- দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, মেগ ল্যানিং, ফোবে লিচফিল্ড, আশা শোভনা, সোফি এক্লেস্টোন, ডিয়ান্ড্রা ডটিন, কিরণ নবগীরে, ক্রান্তি গৌড়, প্রতীকা রাওয়াল, শ্বেতা শেহরাওয়াত, হারলীন দেওল, ক্লোয়ে ট্রায়ন, শিপ্রা গিরি, সিমরণ শেখ, গোঙ্গাডি তৃষা, সুমন এল মীনা, তারা নরিস।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications