WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ ফেব্রুয়ারি, চার শহরে কবে কোন খেলা?

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ প্রত্যাশামতোই হচ্ছে চারটি শহরে। তৃতীয় ডব্লিউপিএলের আসর বসছে ভদোদরা, বেঙ্গালুরু, লখনউ ও মুম্বইয়ে।

১৪ ফেব্রুয়ারি থেকে মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ভদোদরায়। এরপর হবে বেঙ্গালুরু পর্বের খেলা। তারপর লখনউয়ে। লিগের খেলার পাশাপাশি প্লে-অফের ম্যাচগুলি হবে মুম্বইয়ে।

WPL 2025

ডব্লিউপিএলের উদ্বোধন ভদোদরার কোটাম্বিতে নবনির্মিত বিসিএ স্টেডিয়ামে। এবারের ডব্লিউপিএলে কোনও ডাবল হেডার নেই। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

ভদোদরায় ১৪ ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টস ও আরসিবি ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হবে। ১৫ ফেব্রুয়ারি মুম্বই ইন্ডিয়ান্সের সামনে দিল্লি ক্যাপিটালস। ১৬ ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়রজ ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালসের সামনে আরসিবি।

১৮ ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। ১৯ ফেব্রুয়ারি ইউপি ওয়ারিয়রজের সামনে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দিয়েই শেষ ভদোদরা পর্বের খেলা। ২০ ফেব্রুয়ারি কোনও ম্যাচ নেই। ২১ ফেব্রুয়ারি থেকে খেলা শুরু বেঙ্গালুরুতে।

২১ ফেব্রুয়ারি আরসিবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ২২ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়রজ দ্বৈরথ। ২৩ ফেব্রুয়ারি কোনও খেলা নেই। ২৪ ফেব্রুয়ারি আরসিবির সামনে ইউপি ওয়ারিয়রজ। ২৫ ফেব্রুয়ারি দিল্লি বনাম গুজরাত দ্বৈরথ।

মুম্বই ইন্ডিয়ান্স ২৬ তারিখ খেলবে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি আরসিবির সামনে গুজরাত জায়ান্টস। ২৮ ফেব্রুয়ারি দিল্লি বনাম মুম্বই ম্যাচ। বেঙ্গালুরুতে এবারের ডব্লিউপিএলের শেষ খেলা ১ মার্চ। আরসিবি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ২ মার্চ কোনও খেলা নেই।

মার্চের ৩ তারিখ লখনউয়ে ইউপি ওয়ারিয়রজের সামনে গুজরাত জায়ান্টস। ৪ ও ৫ মার্চ কোনও খেলা নেই। ৬ মার্চ ইউপি ওয়ারিয়রজ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৭ তারিখ গুজরাতের সামনে দিল্লি। ৮ তারিখ ইউপি ওয়ারিয়রজের প্রতিপক্ষ আরসিবি। লখনউয়ে এটিই শেষ ম্যাচ। ৯ মার্চ কোনও খেলা নেই।

মার্চের ১০ তারিখ থেকে ডব্লিউপিএলের আসর বসবে মুম্বইয়ের সিসিআইয়ে। ওইদিন মুম্বইয়ের সামনে গুজরাত। ১১ মার্চ মুম্বই খেলবে আরসিবির বিরুদ্ধে। ১২ মার্চ কোনও খেলা নেই। ১৩ মার্চ এলিমিনেটর। ১৪ মার্চ কোনও খেলা নেই। ১৫ মার্চ ডব্লিউপিএলের ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+