WPL 2025: অ্যালিসা হিলির বিকল্পকে দলে নিল ইউপি ওয়ারিয়রজ, চ্যাম্পিয়ন আরসিবি দলেও বিদেশি বদল

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ। লিগ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ইউপি ওয়ারিয়রজ। স্ট্রেস ইনজুরির কারণে দলের অধিনায়ক অ্যালিসা হিলি ডব্লিউপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত পরিবর্ত খুঁজে নিল ইউপি ওয়ারিয়রজ। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও দলে দুটি বড় পরিবর্তনের কথা ঘোষণা করল।

টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের বিদেশি ক্রিকেটারদের তালিকায় একাধিক পরিবর্তন করতে হয়েছে। চোটের কারণে অভিজ্ঞ অলরাউন্ডার সোফি ডিভাইন ডব্লিউপিএলে খেলতে পারবে না। আরসিবি ইতিমধ্যেই ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিনকে সোফির বদলি হিসাবে দলে নিয়েছিল।

সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আরসিবি দল তাদের বিদেশি স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে। আরসিবি দলে নিয়েছে আরও দুই অস্ট্রেলিয়ানকে। হেদার গ্রাহাম এবং কিম গার্থকে দলে নিয়েছে আরসিবি দল। গতবারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও ফেভারিটের তকমা নিয়েই নামতে চলেছে।

আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিউই অলরাউন্ডার সোফি ডিভাইন ফিট হওয়ার জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন এবং ইংল্যান্ডের ক্রিকেটার কেট ক্রস পিঠের চোটের কারণে এই মরশুমে খেলতে পারবেন না। পেস-বোলিং অলরাউন্ডার গ্রাহাম, এর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন তিনি সোফি ডিভাইনের স্থলাভিষিক্ত হলেন। কিম গার্থ এর আগে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থাকলেও কোনও ম্যাচ খেলেননি।

ইউপি ওয়ারিয়রজ দলের অধিনায়ক অ্যালিসা হিলি স্ট্রেস ইনজুরির কারণে ডব্লিউপিএলে খেলবেন না। নবাবের শহরের মহিলা দলও। ইউপি ওয়ারিয়রজ ৩০ লক্ষ টাকায় দলে নিল ওয়েস্ট ইন্ডিজের চিনল্লে হেনরিকে। এর আগে টি২০ বিশ্বকাপে ভালো খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই মহিলা ক্রিকেটার।

উল্লেখ্য গত অক্টোবরে মহিলাদের টি২০ বিশ্বকাপ চলাকালীন চোটের কবলে পরেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলি । গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও সেমিফাইনালে খেলতে পারেননি অ্যালিসা হিলি । এরই মধ্যে মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর থেকেই হিলির স্ট্রেস ইনজুরির বিষয়টি সামনে আসে। ফলে মহিলাদের প্রিমিয়ার লিগে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল।

চলতি বছরে মহিলাদের একদিনের বিশ্বকাপ আছে। বিশ্বকাপের আগে দ্রুত ফিট হয়ে উঠাই লক্ষ্য অ্যালিসা হিলির। কিন্তু ইউপি ওয়ারিয়রজের ক্ষেত্রে সমস্যা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+