WPL 2025: ডব্লিউপিএলের সৌজন্যে আগামী দিনে বদলে যাবে মহিলা ক্রিকেটের চালচিত্র, আশাবাদী স্মৃতি মান্ধানা
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ। গতবারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও ফেভারিটের তকমা নিয়েই নামতে চলেছে। আসন্ন ডব্লিউপিএলের প্রস্তুতির জন্য সোমবারই আরসিবি শিবিরে যোগ দিলেন স্মৃতি মান্ধানা। আইপিএল যেমন ভারতীয় পুরুষদের ক্রিকেটের দিগন্ত বদলে দিয়েছে তেমই ডব্লিউপিএলও মহিলাদের ক্রিকেটের উন্নয়ন ঘটাবে বলেই মনে করে স্মৃতি।
ডব্লিউপিএল শুরুর আগে স্মৃতি মান্ধানা জানিয়েছেন, আমরা ডব্লিউপিএলের আগেও বিগ ব্যাশ লিগে খেলতাম। সেখানে অনেকেই আমাদের জিজ্ঞাসা করতেন কখন আমাদের নিজেদের লিগ হবে, এবং ডব্লিউপিএল এসে ভারতের মহিলা ক্রিকেটের চালচিত্রটাই বদলে দিয়েছে।

একইসঙ্গে স্মৃতি বলেছেন, আইপিএল পুরুষদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে, এর পাশাপাশি আমরা আশাবাদী ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটের মতো কিছু করতে পারে। আগামী দিন ডব্লিউপিএলও মহিলাদের ক্রিকেটে আরও উন্নয়ন ঘটাবে।
ভারতে মহিলা ক্রিকেটের উন্নয়নের ধারা অব্যাহত। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল টি২০ বিশ্বকাপ জিতেছে। কয়েক মাস আগেই তারা এশিয়া কাপ জিতেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব ধরে রাখার জন্য মহিলা দলকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে।
ভারতীয় মহিলা ক্রিকেটের যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেন স্মৃতি। তিনি বলেন, আমার চূড়ান্ত স্বপ্ন হল দুটি মহিলা দলের গলিতে ক্রিকেট খেলা দেখা এবং পুরোপুরি উপভোগ করা। যদি তা হয়, তাহলে আমরা বলতে পারি যে আমরা ভারতের মেয়েদের এই খেলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছি এবং ক্রীড়াবিদ হিসেবে আমাদের জীবনে বিরাট প্রাপ্তি হবে।
টুর্নামেন্ট শুরুর আগে আরসিবি দল তাদের বিদেশি স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে। আরসিবি দলে নিয়েছে আরও দুই অস্ট্রেলিয়ানকে। হেদার গ্রাহাম এবং কিম গার্থকে দলে নিয়েছে আরসিবি দল। গতবারের ডব্লিউপিএলে জয় পেয়েছে আরসিবি দল।
সোমবারই মান্ধানা ডাব্লুপিএলের জন্য বেঙ্গালুরু শিবিরে প্রবেশ করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে আরসিবি তাদের অভিযান শুরু করবে।












Click it and Unblock the Notifications