WPL 2025: ডব্লিউপিএলে রান আউটের তিন সিদ্ধান্ত নিয়ে তুমুল শোরগোল! তৃতীয় আম্পায়ার কি নিয়ম ভাঙলেন?

WPL 2025: ডব্লিউপিএলের দ্বিতীয় ম্যাচেই তুঙ্গে বিতর্ক। তিনটি রান আউটের আবেদন ঘিরে। তিনটি ক্ষেত্রেই আউট দেননি তৃতীয় আম্পায়ার গায়ত্রী বেনুগোপালন।

প্রশ্ন উঠছে তাঁর ভূমিকা নিয়ে। আদৌ কি নিয়ম মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন? ঝড় সোশ্যাল মিডিয়াতেও।

WPL 2025

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও রান আউটের সিদ্ধান্তগুলি অন্যরকম হলে তা ম্যাচের ফলাফলকেও বদলে দিতে পারতো। উইকেটের এলইডি আলো জ্বলে উঠলেও সেই মুহূর্তে ব্যাটের অবস্থান দেখে আউট দেননি তৃতীয় আম্পায়ার।

ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের কথায়, শিখা পাণ্ডে ও রাধা যাদবের ক্ষেত্রে রান আউটের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে যাওয়া উচিত ছিল। মিতালি বলেন, যখন কেউ ডাইভ দেন তখন তাঁর ব্যাট ক্রিজের মাটি স্পর্শ করে তারপর উঠতে পারে। সে ক্ষেত্রে সেটি আউট নয়। রাধার ক্ষেত্রে ব্যাটটি উপরেই ছিল। যখন স্টাম্পের এলইডি আলো জ্বলে তখন তাঁর ব্যাট মোটেই মাটি স্পর্শ করেনি। ব্যাট ক্রিজে ছিল না। ফলে তিনি আউট ছিলেন।

ডব্লিউপিএলের নিয়মাবলিতে উল্লেখ, এলইডি উইকেটের ক্ষেত্রে যে প্রথম ফ্রেমে আলো জ্বলে উঠবে এবং তারপর যদি পরবর্তী ফ্রেমগুলিতে দেখা যায় বেল পড়ে গেল, সেক্ষেত্রে প্রথম ফ্রেমকেই আউট বলে গণ্য করা হবে।

দিল্লি ক্যাপিটালসের রান তাড়ার সময় ১৮তম ওভারে স্টাম্প ছেড়ে বেরিয়ে শট খেলতে যান শিখা পাণ্ডে। মিস করেন। এরপর বাই রান নিতে গেলে তাঁকে ফেরত পাঠান নিকি প্রসাদ। সেই সময় সরাসরি থ্রো স্ট্রাইকারের প্রান্তের উইকেট ভেঙে দেয়। তখন নিকি ও শিখা রান নিতে যান। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে স্টাম্পের আলো জ্বলে ওঠার ফ্রেমে পাণ্ডের ব্যাট যেখানে ছিল সেটা আউটই হয়।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন নাষ তিনি অন ফিল্ড আম্পায়ার এন জননী ও অনীশ সহস্রবুদ্ধের সঙ্গে কথা বলে। এই বাই রানের ফলে দিল্লির সমীকরণ দাঁড়ায় ১৪ বলে ২৪ রান দরকার। পাণ্ডে পরে রান আউটই হন।

দুই বল পরেই রাধা যাদবও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পেয়ে যান। এ ক্ষেত্রেও স্টাম্পের আলো যখন প্রথম জ্বলে তখন রাধার ব্যাট ক্রিজ লাইনের ধারেকাছে ছিল না। কিন্তু বেল পড়ার সময়কে আম্পায়ার ধরায় রাধা বেঁচে যান। এর পরের বলেই রাধা ছক্কা হাঁকান। দিল্লির সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১০ রান দরকার।

শেষ বলে দুই রান নিতে গিয়ে রান সম্পূর্ণ করতে ডাইভ দেন অরুন্ধতী রেড্ডি। এ ক্ষেত্রেও এলইডি আলো জ্বলার মুহূর্ত ধরলে রেড্ডি আউটই ছিলেন। কিন্তু বেল পড়ার সময়কেই গুরুত্ব দেন তৃতীয় আম্পায়ার। ততক্ষণে রেড্ডির ব্যাট ক্রিজ লাইন পেরিয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে প্রতিবাদ জানানো হয়নি। তবে মাইক হেসন-সহ অনেকেরই ধারণা, আম্পায়ারের ভুলেই এ যাত্রায় বেঁচে গেল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+