WPL 2025: ছক্কা মেরে ম্যাচ জয়, রিচার খেলায় ধোনির ছায়া! বঙ্গ কন্যার প্রশংসায় স্মৃতি মান্ধানাও
মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে ব্যাটিং করলেন বাংলার রিচা ঘোষ। কণিকা আহুজাকে সঙ্গী করেই দলকে আরসিবি দলকে রেকর্ড জয় এনে দিলেন রিচা। ছক্কা মেরে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে জয় এনে দিয়েছেন রিচা, এরপরই নেট মাধ্যমে ধোনির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছে নেট মাধ্যমে।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রিচা ২৭ বলে ৬৪ রান করলেন। সাতটি চার এবং চারটি ছয় মারেন।
রিচার ব্যাটিং নৈপূণ্যেই মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দল হিসাবে ২০০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জয় পায় আরসিবি। তবে ছক্কা মেরে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন রিচা তা দেখে অনেক নেটিজেনেরই ধোনির কথা মনে এসেছে। অনেকেই ধোনির সঙ্গে রিচার তুলনাও টেনেছেন।

ধোনি এবং রিচা দুই জনেই উইকেটরক্ষক ব্যাটার। উভয়েই দলে ফিনিশারের ভূমিকা পালন করেন। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রিচা যখন ব্যাট করতে নামলেন তখন আরসিবি দল কঠিন জায়গায় ছিল। কিন্তু কণিকা আহুজাকে সঙ্গী করেই দলকে জয়ের পথে নিয়ে গেলেন।
ম্যাচ শেষের পর একজন নেটিজেন লিখেছেন, সত্যি কথা বলতে রিচাও ধোনির মতোই ম্যাচ ফিনিশ করেছেন। ধোনিই একমাত্র এই রকম স্বপ্নের মতো করে ম্যাচ ফিনিশ করতে পারেন। অন্য একজন নেটিজেন আবার লিখেছেন, রিচা ঘোষ মহিলা ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ঐতিহ্য বহন করে চলেছেন।
Richa Ghosh has already surpassed the legacy of Ms dhoni.
— Y (@EpicKohlii) February 14, 2025
ম্যাচ শেষে রিচা ঘোষ বলেন, আমি চেয়েছিলাম খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। আমরা আলোচনা করেছিলাম ইতিবাচক খেলা খেলব। শুরু থেকেই জানতাম এই রান আমরা চেজ করে নিতে পারব। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছিল, এই ধরণের টার্গেটের বিরুদ্ধে আমরা খেলেছি। আমাদের প্ল্যান ছিল বল ভালো করে দেখে বড় শট খেলা। আমি কণিকাকে শুরুতে সেই কথাই বলেছিলাম। আমরা প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছিলাম। সেটা আমাদের সাহায্য করেছিল।
Honestly, I rate Richa over Dhoni as a finisher. Dhoni can only dream to finish a match like this. pic.twitter.com/0WNQSL4ScV
— Kaisar (@imkaisar53) February 14, 2025
আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছেন, দল যেভাবে জয় পেয়েছে তাতে আমি সত্যিই খুশি। রিচা যেভাবে ব্যাটিং করেছেন, শেষ পর্যন্ত তা দেখতে দুর্দান্ত লাগছিল। রিচা কণিকা নেটে সব সময়ই ভালো ব্যাটিং করেন। সেটাই ম্যাচেও প্রতিফলিত হয়েছে। আমরা শিশিরের কথা মাথায় রেখেই পরের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম।শুরু থেকেই জানতাম এই রান আমরা চেজ করে নিতে পারব। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছিল, এই ধরণের টার্গেটের বিরুদ্ধে আমরা খেলেছি। আমাদের প্ল্যান ছিল বল ভালো করে দেখে বড় শট খেলা
Richa Ghosh doing Pushpa trademark. 🌟
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2025
Kanika Ahuja doing Bangda.
- Two Superstars of RCB last night!pic.twitter.com/3mYgsLrTsC
ম্যাচ শেষে পুস্পার স্টাইলে সেলিব্রেশনও করলেন রিচা ঘোষ। আরসিবির সাজঘরেও খুশির হাওয়া প্রথম ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করায়।












Click it and Unblock the Notifications