WPL 2025 Retention: ৫ দল ধরে রাখল ২৫ বিদেশি-সহ ৭১ ক্রিকেটারকে, নিলামে কাদের হাতে কত অর্থ?
WPL 2025 Retention: উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-র নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। মহিলাদের প্রিমিয়ার লিগের ৫টি দল রিটেনশন লিস্ট জমা দিল।
তাতে দেখা যাচ্ছে সব দলই কোর গ্রুপ ধরে রেখেছে। ২৫ বিদেশি-সহ ৭১ জন ক্রিকেটারকে ধরে রাখা হলো। একনজরে দেখে নেওয়া হোক কোন দলে কারা রইলেন, কাদের ছাড়া হলো, নিলামে কার হাতে কত পরিমাণ অর্থ। জেনে নিন কোন দল কতজন প্লেয়ার নিতে পারবে।

দিল্লি ক্যাপিটালস:
ধরে রাখা হলো- অ্যালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, জেস জোনাসেন, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পাণ্ডে, স্নেহ দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধু।
ছেড়ে দেওয়া হলো- অপর্ণা মণ্ডল, অশ্বিনী কুমারী, লরা হ্যারিস, পুণম যাদব।
দিল্লি ক্যাপিটালস ১৪ জন ক্রিকেটার ধরে রাখল সাড়ে ১২ কোটি টাকা খরচ করে। তালিকায় ৫ বিদেশি। নিলামের জন্য রইল আড়াই কোটি টাকা। এক বিদেশি-সহ ৪ জনকে নেওয়া যাবে।
গুজরাত জায়ান্টস:
ধরে রাখা হলো- অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমালি, দয়ালান হেমলতা, হারলীন দেওল, কাশ্বী গৌতম, লরা উলভার্ট, মান্নত কাশ্য়প, মেঘনা সিং, ফিব লিচফেল্ড, প্রিয়া মিশ্র, সায়লী সাতঘড়ে, শবনম শাকিল, তনুজা কানওয়ার।
ছাড়া হলো- ক্যাথরিন ব্রাইস, লরেন চিটল, লি তাহুহু, স্নেহ রানা, তারান্নুম পাঠান, তৃষা পূজিতা, বেদা কৃষ্ণমূর্তি।
গুজরাত জায়ান্টস ৪ বিদেশি-সহ ১৪ জনকে ধরে রাখল ১০.৬ কোটি টাকায়। নিলামের জন্য রইল ৪.৪ কোটি টাকা। ২ বিদেশি-সহ ৪ জনকে নিতে পারবে তারা।
মুম্বই ইন্ডিয়ান্স:
ধরে রাখা হলো- আমনদীপ কৌর, আমনজ্যোৎ কৌর, অ্যামেলিয়া কের, ক্লোয় ট্রায়ন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, জিন্টিমনি কলিতা, কীর্তনা বালাকৃষ্ণন, ন্যাট সিভার-ব্রান্ট, পূজা বস্ত্রকার, এস সাজনা, সাইকা ইশাক, শবনিম ইসমাইল, যস্তিকা ভাটিয়া।
ছেড়ে দেওয়া হলো- ফতিমা জাফর, হুমাইরা কাজী, ইসাবেল ওং, প্রিয়াঙ্কা বালা
মুম্বই ইন্ডিয়ান্স ৫ বিদেশি-সহ ১৪ জনকে ধরে রাখল ১২.৩৫ কোটি টাকায়। নিলামে খরচ করতে পারবে ২.৬৫ কোটি টাকা। এক বিদেশি-সহ ৪ জনকে নেওয়া যাবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
ধরে রাখা হলো- আশা শোভনা, ড্যানি ওয়াট, একতা বিস্ত, এলিস পেরি, জর্জিয়া ওয়ারহ্যাম, কণিকা আহুজা, কেট ক্রস, রেণুকা সিং, রিচা ঘোষ, এস মেঘনা, শ্রেয়াঙ্কা পাতিল, স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, সোফি মলিনিউক্স।
ছেড়ে দেওয়া হলো- দীক্ষা কাসাট, ইন্দ্রাণী রায়, শ্রদ্ধা পোকরকর, শুভা সতীশ, সিমরন বাহাদুর।
আরসিবি ৬ বিদেশি-সহ ১৪ জনকে ধরে রাখল ১১.৭৫ কোটি টাকায়। চারজন ক্রিকেটারকে নিতে পারবে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইউপি ওয়ারিয়রজ:
ধরে রাখা হলো- অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, চামারি আতাপাত্তু, দীপ্তি শর্মা, গৌহের সুলতানা, গ্রেস হ্য়ারিস, কিরণ নবগীরে, পুণম খেমনার, রাজেশ্বরী গায়কোয়াড়, সাইমা ঠাকোর, শ্বেতা শেরাওয়াত, সোফি এক্লেস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা, উমা ছেত্রী, বৃন্দা দীনেশ।
ছেড়ে দেওয়া হলো- লক্ষ্মী যাদব, পার্শ্ববী চোপড়া, এস যশশ্রী, লরেন বেল।
ইউপি ওয়ারিয়রজ ৫ বিদেশি-সহ ১৫ জনকে ধরে রাখল ১১.১ কোটি টাকায়। নিলামের জন্য রইল ৩.৯ কোটি টাকা। ১ বিদেশি-সহ তিনজনকে নিতে পারবে তারা।
সবমিলিয়ে ২৫ বিদেশি-সহ ৭১ জনকে ধরে রাখতে ৫৮.৩ কোটি টাকা খরচ করল ৫টি দল। নিলামে ৫ দলের হাতে সম্মিলিত অর্থ রইল ১৬.৭ কোটি টাকা। ৫ বিদেশি-সহ ১৯টি জায়গা ভরাট করা যাবে নিলাম থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications