WPL 2025: রেণুকার দাপুটে বোলিংয়ের পর স্মৃতির দুরন্ত ব্যাটিং, দিল্লিকে হেলায় হারিয়ে দিল আরসিবি
সোমবার মহিলাদের প্রিমিয়ার লিগে ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নেমেছিল আরসিবির বিরুদ্ধে। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আরসিবি। দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটেই ম্যাচ জিতে নিলে আরসিবি।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে খেলতে নেমেছিল আরসিবি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক নিকি প্রসাদকে এই ম্যাচে সুযোগ দেয়নি দিল্লি। স্মৃতি মান্ধানার দল প্রথম থেকেই দাপুটে বোলিং শুরু করেন। ০ রানে শেফালি ভর্মাকে আউট করলেন রেণুকা সিং। খারাপ সময় যেন পুরোপুরি কাটছে না শেফালির। মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে রান পেলেন না তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ইনিংস খেলতে শুরু করেন অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং ড্যানি ওয়াট-হজ। ৩৩ বলে ৪২ রান করে আউট হলেন ড্যানি ওয়াট-হজ। তাঁর ইনিংসে ছিল সাতটি চার। এরপর অর্ধশতরান করেন স্মৃতি মান্ধানা। এলিসে পেরিকে সঙ্গী করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্মৃতি।
শেষ পর্যন্ত ৪৭ বলে ৮১ রান করে আউট হলেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা। এরপর ব্যাট করতে নামেন রিচা ঘোষ। যিনি প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে তাঁর বেশি কিছু করার সুযোগ ছিল না। ১৬.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি। ৫ বলে ১১ রান করলেন রিচা। মহিলাদের প্রিমিয়ার লিগে সবথেকে বেশিবার ৮০ প্লাস রান করলেন স্মৃতি।
জয়ের পর স্মৃতি বলেন, আমি খুব খুশি, বোলাররা খুব ভালো শুরুটা করেন। বেশি রান করতে দেয়নি। রেণুকা থেকে একতা প্রত্যেকেই ভালো বোলিং করেছিলাম। আমি পরিস্থিতি অনুযায়ী খেলার পরিকল্পনা করেছিলাম। আমার এবং ড্যানির পার্টনারশিপ খুবই ভালো। গত ম্যাচে শুরুটা ভালো করেও এগোতে পারিনি। এই ম্যাচে ভালো রান পেলাম। তবে এটা দলগত জয়।












Click it and Unblock the Notifications