WPL 2025: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই সূচনা ডব্লিউপিএলের, কেমন হল আরসিবি-গুজরাতের দল?
ভ্যালেন্টাইন্স ডে-তেই সূচনা হল তৃতীয় মরশুমের মহিলাদের প্রিমিয়ার লিগ(WPL 2025)। আজ ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে আরসিবি অভিযান শুরু করল আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দল আরসিবি এবারও খেলতে নামল স্মৃতি মান্ধানার নেতৃত্বে। গুজরাত জায়ান্টসের অধিনায়ক অ্যাশ গার্ডনার। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল আরসিবি।
ম্যাচ শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হল না। গত বছর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শাহরুখ খান, শাহিদ কাপুর, টাইগার শ্রফরা। এবার অবশ্য সেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল না। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে দুদিন। আজকের ম্যাচের ইনিংসের বিরতিতে পারফর্ম করবেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা।
১৫ ফেব্রুয়ারি লড়াই মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। আগামীকালের ম্যাচেও থাকছে অনুষ্ঠান।

আগামীকালের ম্যাচের সময় পারফরম্যান্স করবেন গায়িকা মধুবন্তী বাগচী। আগামী ১ মাস ধরে চলবে মহিলাদের প্রিমিয়ার লিগ। টসের সময় স্মৃতি বলেন, এখানে দারুন পরিবেশ। মনে হচ্ছে না এটা গুজরাত জায়ান্টসের ঘরের মাঠ, মনে হচ্ছে আমরাই নিজেদের ঘরের মাঠে খেলছি। আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম শিশিরে কথা মাথায় রেখে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের ডব্লিউপিএলে পাচ্ছে না আশা শোভনাকে। তাঁর পরিবর্তে আরসিবি নিল উইকেটকিপার নুঝাত পারভীনকে। একইসঙ্গে স্মৃতি বলেন, আমাদের দলে আজকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। আমাদের দলের প্রস্তুতি ভালো হয়েছে। এর পাশাপাশি । গুজরাত জায়ান্টসের অধিনায়ক অ্যাশ গার্ডনার বলেন, আমরা প্রথমে বোলি করতে চেয়েছিলাম। কিন্তু এটাই ক্রিকেট সব সময় পরিকল্পনা মেলে না।
ম্যাচ শুরুর আগে দুই দলের সব ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ম্যাচের সূচনা হয়। টুর্নামেন্টের নিয়ম অনুসারে সব একে অপেরর বিরুদ্ধে খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। দুই এবং তিন নম্বর দলের মধ্যে হবে কোয়ালিফায়ারের ম্যাচ। আগামী ১৫ মার্চ টুর্নামেন্টের ফাইনাল।
The Roar for Captain Smriti Mandhana at the toss time in Vadodara.🔥
— Tanuj Singh (@ImTanujSingh) February 14, 2025
- THE CRAZE OF RCB & SMRITI..!!!! 🌟pic.twitter.com/my6mqXLIcq
আরসিবির একাদশ- স্মৃতি মান্ধানা (অধিনায়ক), ড্যানি ওয়াট-হজ, এলিস পেরি, রিচা ঘোষ, রাঘবী বিস্ত, কণিকা আহুজা, জর্জিয়া ওয়ারহ্যাম, কিম গার্থ, প্রেমা রাওয়াত, ভিজে যশিথা রেণুকা সিং।
গুজরাত জায়ান্টসের একাদশ- বেথ মুনি (উইকেটকিপার), লরা উলভার্ট, হারলীন দেওল, ডিয়ান্ড্রা ডটিন, দয়ালান হেমলতা, অ্যাশ গার্ডনার (অধিনায়ক), সিমরন শেখ, সায়লী সাতঘরে, মেঘনা সিং, তনুজা কানওয়ার, কাশ্বী গৌতম, প্রিয়া মিশ্রা












Click it and Unblock the Notifications