WPL 2025: ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়রজকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লিকে নামিয়ে শীর্ষে হরমনপ্রীতরা

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগে দাপুটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হরমনপ্রীত কৌররা হারালেন দীপ্তি শর্মার ইউপি ওয়ারিয়রজকে।

ব্যাটে-বলে অবদান রেখে মুম্বইকে জিতিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন ন্যাট সিভার-ব্রান্ট। এদিনের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেরও দখল নিল মুম্বই। দুইয়ে নেমে গেল দিল্লি।

WPL 2025

আজ টস জিতে ইউপি ওয়ারিয়রজকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দীপ্তিরা তোলে ১৪২ রান। ওপেনার গ্রেস হ্যারিস সর্বাধিক ২৬ বলে ৪৫ রান করেন। তিনে নেমে দীনেশ বৃন্দা করেন ৩৩। শ্বেতা শেরাওয়াত ১৯ ও উমা ছেত্রী অপরাজিত ১৩ রান করেন।

বাকিরা বলার মতো রান পাননি। দীপ্তি ৪ ও তাহলিয়া ম্যাকগ্রা ১ রান করেন। বোলিং ওপেন করে ন্যাট সিভার-ব্রান্ট ৪ ওভারে ১৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন। শবনিম ইসমাইল ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নেন হেইলি ম্যাথুজ ও অ্যামেলিয়া কের।

জবাবে খেলতে নেমে ১৭ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ২ উইকেট খুইয়ে। যস্তিকা ভাটিয়া ৮ বলে ০ ও ওপেনার হেইলি ম্যাথুজ ৫০ বলে ৫৯ রান করেন। ম্যাথুজ সাতটি চার ও ২টি ছয় মেরেছেন।

তিনে নেমে ন্যাট সিভার-ব্রান্ট ৪৪ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ১৩টি চার দিয়ে। হরমনপ্রীত কৌর ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন। সোফি এক্লেস্টোন ও দীপ্তি শর্মা একটি করে উইকেট পান।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ তিন ওভার বাকি থাকতে ৮ উইকেটে জেতায় নেট রান রেটও অনেকটাই উন্নত হলো। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। নেট রান রেট ০.৭৮০। দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.২২৩। আরসিবি চার ম্যাচে ও ইউপি ৫ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+