WPL 2025: গুজরাত জায়ান্টসকে হেলায় হারাল হরমনপ্রীত ব্রিগেড, ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি মুম্বই
মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার প্লে-অফের ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৪৭ রানে পরাজিত করে ফাইনালে পৌছে গেল হরমনপ্রীত কৌরের দল। খেতাব জয়ের ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত জায়ান্টস। কিন্তু গুজরাতের সিদ্ধান্তে সুবিধাই হল মুম্বই ইন্ডিয়ান্সের। শুরুতে উইকেট হারালেও নাট ব্রুন্ট এবং হেইলি ম্যাথিউস জুটি মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানে সহায়ক হল। দুই ব্যাটারই ৭৭ রান করে করলেন। হেইলি ম্যাথিউস ৫০ বলে ৭৭ রান করেন। তিনি ১০টি চার এবং তিনটি ছক্কা মারেন। ব্রুন্ট ৪১ বলে ৭৭ রান করেন। ১০টি চার এবং দুটি ছক্কা মারেন।

অধিনায়ক হরমনপ্রীত কৌর ১২ বলে ৩৬ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত জায়ান্টস দলের কোনও বোলারই এই ম্যাচে দাগ কাটতে পারলেন না। গিবসন ৪ ওভারে ৪০ রান খরচ করে দুটি উইকেট নেন।
বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় গুজরাত জায়ান্টস দল। ৬ রান করে আউট হলেন বেথ মুনি। হারলীন দেওল তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ রান করে আউট হলেন। গিবসন ২৪ বলে ৩৪ রান করে আউট হলেন। গার্ডনার ৮ রান করে সাজঘরে ফিরলেন। মিডল অর্ডারের দুই ব্যাটার লিচফিল্ড ৩১ এবং ভারতী ফুলমালি ২০ বলে ৩০ রান করলেন। কে গৌতম ৪ রান করে আউট হলেন।
MUMBAI INDIANS vs DELHI CAPITALS IN WPL 2025 FINAL. 🏆
— Tanuj Singh (@ImTanujSingh) March 13, 2025
- It's Meg Lanning vs Harmanpreet Kaur..!!!! pic.twitter.com/DFkicELwxb
শেষ দিকে সিমরন শেখ ১৭ এবং তনুজা কানওয়ার ১৬ রান করে আউট হলেন। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৬৬ রানেই অল আউট হল গুজরাত জায়ান্টস। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলার পর বল হাতেও হেইলি ম্যাথিউস ৩ উইকেট নিলেন। ৩৭ রানে জিতে ফাইনালে পৌছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
দিল্লি ক্যাপিটালস সরাসরি ফাইনালে পৌছে গিয়েছে নম্বর স্থানে থাকায়। আগামী শনিবার মেগা ফাইনালে খেতাব জয়ের ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে গেল মুম্বই।












Click it and Unblock the Notifications