WPL 2025: গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষস্থান দখলের সুযোগ মুম্বই ইন্ডিয়ান্সের
সোমবার মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে গুজরাত জায়ান্টসকে হারিয়ে লিগ তালিকায় ২ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়া। আগামীকাল আরসিবির বিরুদ্ধে জিতলে দিল্লি ক্যাপিটালসকে সরিয়ে শীর্ষে উঠার সুযোগ রয়েছে।
সোমবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত জায়ান্টস। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। শুরুতেই আমেলিয়ার কেরের উইকেট হারায় তারা। তবে দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং নাট ব্রুন্ট। হরমনপ্রীত ৩৩ বলে ৫৪ রান করেন। ৯টি তার মারেন। ব্রুন্ট ৩১ বলে ৩৮ রান করেন। আমোনজ্যোত কৌর ১৫ বলে ২৭ রান করেন।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৯ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত জায়ান্টসের হয়ে তনুজা কানওয়ার, প্রিয়া মিশ্রা, কে গৌতম ও গার্ডনার একটি করে উইকেট পান। ১৮০ রানের লক্ষ্যমাত্র নিয়ে ব্যাট করতে নামে গুজরাত জায়ান্টস। শুরুতেই বেথ মুনি ৭ রানে আউট হন। কে গৌতম ১০ রান করে আউট হলেন। হারলীন দেওল ২৪ এবং গার্ডনার ০ রান করে আউট হলেন।
গুজরাত জায়ান্টস দলের হয়ে ভারতি ফুলমালি ২৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৮টি চার এবং ৪টি ছক্কার মারেন। কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারলেন না। আসলে গুজরাত জায়ান্টস দলের আর কোনও ব্যাটার সেভাবে রান পেলেন না। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭০ রান তুলল গুজরাত জায়ান্টস।
মুম্বই দলের হয়ে কের এবং ম্যাথুস ৩টি করে উইকেট নেন। এই ম্যাচ জিতে ৭ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল মুম্বই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ অভিযান শেষ করল গুজরাত জায়ান্টস।












Click it and Unblock the Notifications