WPL 2025: ডব্লিউপিএলে জয়ের সরণিতে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স, পরাস্ত গুজরাত জায়ান্টস

WPL 2025: চলতি মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ডব্লিউপিএলে জয় দিয়ে অভিযান শুরুর পর আজই প্রথম পরাস্ত হলো গুজরাত জায়ান্টস।

আজ মুম্বই ইন্ডিয়ান্সের সামনে মাত্র ১২১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল গুজরাত। মুম্বই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নিল ২৩ বল বাকি থাকতেই।

WPL 2025

ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর। গুজরাত জায়ান্টস ২০ ওভারে ১২০ রানে গুটিয়ে যায়। ৩১ বলে সর্বাধিক ৩২ রান করে হারলিন দেওল। কাশ্বী গৌতম করেন ২০। তনুজা কানওয়ার ১৩ ও সায়লি সাতঘরে অপরাজিত ১৩ রান করেন।

হেইলি ম্যাথুজ ৪ ওভারে ১৬ রান খরচ করে তিনটি উইকেট নেন। ন্যাট সিভার-ব্রান্ট ও অ্যামেলিয়া কের নিলেন ২টি করে উইকেট। একটি করে উইকেট সংগ্রহ করেন শবনিম ইসমাইল ও আমনজ্যোৎ কৌর।

জবাবে খেলতে নেমে ১৬.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের সেরা হেইলি ম্য়াথুজ ওপেন করতে নেমে ১৯ বলে ১৭ করেন। যস্তিকা ভাটিয়ার সংগ্রহ ৮। তিনে নেমে ন্যাট সিভার-ব্রান্ট ৩৯ বলে ৫৭ রান করেন। চার রানের বেশি করতে পারেননি হরমনপ্রীত।

অ্যামেলিয়া কের ১৯ রান করেন। সজীবন সাজনা ১০ ও জি কমলিনী ১ বলে চার রানে অপরাজিত থাকেন। ডব্লিউপিএল অভিষেকে প্রথম বলেই তিনি চার মারেন। ১৬ বছর ২১৩ দিনের মাথায় কমলিনীর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বকনিষ্ঠ হিসেবে ডব্লিউপিএল অভিষেক হলো। কমলিনী সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটকিপার ছিলেন, ব্যাট হাতে ওপেন করেছিলেন বিশ্বকাপে।

প্রিয়া মিশ্র ও কাশ্বী গৌতম দুটি করে এবং তনুজা কানওয়ার একটি উইকেট নেন। এই নিয়ে ডব্লিউপিএলে পাঁচটি সাক্ষাতে পাঁচবারই গুজরাতকে হারাল মুম্বই। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মুম্বই। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে মুম্বইয়ের (০.৭৮৩) চেয়ে পিছিয়ে গুজরাত (-০.৫২৫)। টানা ২টি ম্যাচ জিতে শীর্ষে আরসিবি। দিল্লিরও ২ ম্যাচে ২ পয়েন্ট, তারা রয়েছে চারে, নেট রান রেট (-০.৮৮২)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+