WPL 2025: সৌরভকে পেয়েই দুরন্ত ছন্দে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষে

WPL 2025: মেন্টর তথা ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় দলের সঙ্গে যোগ দিতেই দুরন্ত ছন্দে দিল্লি ক্যাপিটালস। টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল তারা।

আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে বিধ্বস্ত করল মেগ ল্যানিংয়ের দল। শনিবার বেঙ্গালুরুতেই আরসিবির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে ক্যাপিটালস।

WPL 2025

আজ টস জিতে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং নিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি। হেইলি ম্যাথুজ ২৫ বলে ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৬ বলে ২২ রান করেন। ন্যাট সিভার-ব্রান্ট করেন ২২ বলে ১৮।

অ্যামেলিয়া কের ১৭ ও আমনজ্যোৎ কৌর অপরাজিত ১৭ রান করেন। যস্তিকা ভাটিয়া ১১, সজীবন সাজনা ৫, জি কমলিনী ১, সংস্কৃতি গুপ্তা ৩, জিন্টিমনি কলিতা ০ রানে আউট হন।

জেস জোনাসেন ৪ ওভারে ২৫ রান দিয়ে ও মিন্নু মনি ৩ ওভারে ১৭ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শিখা পাণ্ডে ও অ্যানাবেল সাদারল্যান্ড। বাংলার তিতাস সাধু ২ ওভারে ২৪ রান দেন, উইকেট পাননি। মারিজান কাপ ৩ ওভারে দেন ১৬ রান।

জবাবে খেলতে নেমে ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক মেগ ল্যানিং ৯টি চারের সাহায্যে ৪৯ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৩ রান শেফালি ভার্মার। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। একমাত্র উইকেটটি নেন আমনজ্যোৎ কৌর।

এদিনের জয়ের ফলে প্লে-অফের সম্ভাবনা জোরালো করল দিল্লি। ৬ ম্যাচে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। ৩৩ বল বাকি থাকতে ৯ উইকেটে জেতায় নেট রান রেটও উন্নত হলো, তা বর্তমানে ০.২০১। মুম্বই ইন্ডিয়ান্সের ৫ ম্যাচে ৬ পয়েন্ট, নেট রান রেট ০.১৬৬।

শনিবার আরসিবির বিরুদ্ধে খেলে বেঙ্গালুরু পর্ব শেষ করবে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ৭ মার্চ লখনউয়ে। আরসিবি টানা তিন ম্যাচে হেরে অস্বস্তিতে। ৫ ম্যাচে তাদের রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.১৫৫। ৫ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে ইউপি ওয়ারিয়রজ ও গুজরাত জায়ান্টসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+