WPL 2025: কাজে এল না ল্যানিংয়ের দুরন্ত ইনিংস, গুজরাত জায়ান্টসের কাছে হার দিল্লির ক্যাপিটালসের
মহিলাদের প্রিমিয়ার লিগে শুক্রবার মুখোমুখু হয়েছিল দিল্লি ক্যাপিটাল এবং গুজরাত জায়ান্টস। এই ম্যাচে হেরে গেল দিল্লি দল। শীর্ষস্থান ধরে রাখলেও এক নম্বরে থেকে প্লে-অফে স্থান করে নেওয়া এখন নিশ্চিত হল না দিল্লি দলের।
লখনউতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত জায়ান্টস। এই ম্যাচে শুরুটা ভালোই করে দিল্লি। অধিনায়ক ল্যানিং এবং শেফালি ভর্মা ওপেনিংয়ে ৮৩ রান করেন। ল্যানিং ৫৭ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং একটি ছক্কা। শেফালি ২৭ বলে ৪০ রান ক রেন ৩টি করে চার ও ছক্কা মারেন। যদিও এরপর আরও কোনও দিল্লির ব্যাটার সেভাবে রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তোলে দিল্লি।

এই ম্যাচ জিতে গুজরাত জায়ান্টস ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল দিল্লি। পর পর তিন ম্যাচে জয় পেল গুজরাত।
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অব ক্রিকেট তথা মেন্টরের ভূমিকায়। প্লে-অফে আগই পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালস এবার প্রথম দল হিসেবে প্লে-অফ পাকা করেছে। দিল্লি শেষ দুই মরশুম ফাইনাল খেলেছে। কিন্তু প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স ও গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল ফাইনালে। এবার ফের খেতাবই পাখির চোখ ক্যাপিটালসের।












Click it and Unblock the Notifications