WPL 2025: গুজরাত জায়ান্টাস দলে বিরাট বদল! ডাগ আউটে দেখা যাবে না মিতালি রাজকে?
আগামী ১৫ ডিসেম্বর মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবার বিদেশে নয়, মিনি নিলাম হবে বেঙ্গালুরুতেই। কিন্ত নিলামের আগেই বড় সিদ্ধান্ত নিল গুজরাত জায়ান্টাস। এই দলের মেন্টর এবং ক্রিকেট উপদেষ্টা পদে দেখা যাবে না মিতালি রাজকে।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুজরাত জায়ান্টাস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে মিতালি রাজের। প্রাক্তন ভারত অধিনায়ক এই দলের মেন্টর এবং উপদেষ্টা পদে ছিলেন। কিন্তু গুজরাত জায়ান্টাস দল এখনও পর্যন্ত মহিলাদের প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করতে পারেনি। সরকারিভাবে ঘোষণা না হলেও মিতালি রাজকে আগামী মরশুমে গুজরাত জায়ান্টাস দলের ডাগ আউটে দেখা যাবে না।

মাইকেল ক্লিঙ্গার, যিনি এই বছরের শুরুতে এল হেইন্সের স্থলাভিষিক্ত হয়েছেন, আগামী মরশুমেও গুজরাত জায়ান্টাস প্রধান কোচ হিসেবে তিনিই দায়িত্বে থাকছেন। ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনও তাদের ফিল্ডিং কোচ হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে। গুজরাত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আগামী কাল ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) নতুন সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গুজরাত জায়ান্টাস দল লিগ পর্বের গণ্ডি অতিক্রম করতেই পারেনি। ফলে তাঁরা তীব্র সমালোচনার মুখে পরে। কিন্তু চলতি বছরের নিলামের আগেই দল এবং দলের সাপোর্ট স্টাফদের রদবদল করছে গুজরাত দল। ইতিমধ্যেই স্নেহ রানা, বেদা কৃষ্ণমূর্তির মতো ক্রিকেটারদের রিটেন করেননি গুজরাত দল। তাদের পার্সে ৪.৪০ কোটি টাকা আছে।












Click it and Unblock the Notifications