WPL 2025: মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দিল্লি, অভিষেকেই সেরা নিকি প্রসাদ
WPL 2025: শেষ বলে রুদ্ধশ্বাস দিয়েই ডব্লিউপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। আজ ভদোদরায় কোটাম্বি স্টেডিয়ামে ক্যাপিটালস হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে।
শেষ বলে জেতার জন্য দরকার ছিল ২ রান। অরুন্ধতী রেড্ডির শটেই এলো জয়। রান আউটের সুযোগ হাতছাড়া করে মুম্বই।

টস জিতে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং নিয়েছিল। দিল্লির হয়ে ডব্লিউপিএল অভিষেক হলো স্কটল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার সারাহ ব্রাইস ও সম্প্রতি অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ভারতকে খেতাব জেতানো অধিনায়ক নিকি প্রসাদের। মুম্বইয়ের হয়ে অভিষেক হয় সংস্কৃতি গুপ্তার।
মুম্বই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে ১৬৪ রানে অল আউট হয়ে যায়। ন্যাট সিভার-ব্রান্ট ৫৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২ বলে ৪২ রান করেন। ১০.৫ ওভারে স্কোর ছিল তিন উইকেটে ১০৫। ১৩.৩ ওভারে ১২৯ রানে চতুর্থ ও ১৪.২ ওভারে ১৩৩ রানে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৩।
সেখান থেকে পুরো ২০ ওভারও টিকতে পারেনি মুম্বই। অ্যানাবেল সাদারল্যান্ড ৩.১ ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। শিখা পাণ্ডে ৪ ওভারে ১৪ রান খরচ করে পেলেন ২ উইকেট। অযালিস ক্যাপসি ও মিন্নু মনি ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে শেষ বলে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। রান আউট হওয়া থেকে বাঁচতে অরুন্ধতী রেড্ডি শরীর ছুড়ে দেন। যার ফলে দুরন্ত জয় পেল দিল্লি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৮ বলে সর্বাধিক ৪৩ রান করেন শেফালি ভার্মা। নিকি প্রসাদ ৩৩ বলে ৩৫ রান করেন।
২০তম ওভারের পঞ্চম বলে নিকি আউট হন। এরপর শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ জেতান রেড্ডি। সারা ব্রাইস ১০ বলে ২১ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। হেইলি ম্যাথুজ ও অ্যামেলিয়া কের দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিলেন শবনিম ইসমাইল, ন্যাট সিভার-ব্রান্ট ও সজীবন সাজনা।












Click it and Unblock the Notifications