WPL 2025: গুজরাতকে হারিয়ে শীর্ষস্থানের দখল নিল দিল্লি, ব্যাটে অনবদ্য জেস, উইকেট পেলেন তিতাস

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগে ফের জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস। আজ বেঙ্গালুরুতে হারাল গুজরাত জায়ান্টসকে।

এই জয়ের সৌজন্যে নেট রান রেট যেমন উন্নত করল দিল্লি ক্যাপিটালস, তেমনই দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান।

WPL 2025

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম তিন ওভার কোনও উইকেট হারায়নি গুজরাত। যদিও এরপর ৯ বলের ব্যবধানে স্কোরবোর্ডে চার রান ওঠার ফাঁকে চার উইকেট হারায় অ্যাশ গার্ডনারের নেতৃত্বাধীন দল। ৮.১ ওভারে ৪১ রানে পড়ে পঞ্চম উইকেট।

শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে পৌঁছয় গুজরাত। ভারতী ফুলমালি চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে সর্বাধিক ৪০ রানে অপরাজিত থাকেন। বেথ মুনি ১০, ডিয়ান্ড্রা ডটিন ২৬ ও তনুজা কানওয়ার ১৬ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

বাংলার তিতাস সাধু এদিনই চলতি ডব্লিউপিএলে প্রথম ম্য়াচ খেললেন। তিনি ২ ওভার হাত ঘুরিয়ে পেলেন গার্ডনারের (৯ বলে ৩) উইকেট। শিখা পাণ্ডে ৩ ওভারে ১৮, মারিজান কাপ ১টি মেডেন-সহ ৪ ওভারে ১৭ ও অ্যানাবেল সাদারল্যান্ড ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। জেস জোনাসেন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ২৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি। ম্যাচের সেরা জোনাসেন তিনে নেমে ৩২ বল ৬১ রান করে অপরাজিত থাকেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। অধিনায়ক মেগ ল্যানিং ১৩ বলে ৩ রান করেন।

অপর ওপেনার শেফালি ভার্মা পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪৪ রান করেন। জেমাইমা রডরিগেজ ৫ ও সাদারল্যান্ড ১ রান করেন। মারিজান কাপ অপরাজিত থাকেন ৮ বলে ৯ রান করে। চার উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। কাশ্বী গৌতম দুটি এবং অ্যাশ গার্ডনার ও তনুজা কানওয়ার ১টি করে উইকেট নিয়েছেন।

দিল্লি ক্যাপিটালস আজ পঞ্চম ম্যাচ খেলে ছিনিয়ে নিল তৃতীয় জয়। তাদের পয়েন্ট ৬। নেট রান রেট এখনও মাইনাসে (-০.২২৩)। আরসিবি ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে, তাদের নেট রান রেট ০.৬১৯। মুম্বই ইন্ডিয়ান্সের তিন ম্যাচে চার পয়েন্ট, নেট রান রেট ০.৬১০। ইউপি ওয়ারিয়ারজের ৪ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.১৬৭। চারটি ম্যাচ খেলে গুজরাত তৃতীয় পরাজয়ের সম্মুখীন হলো। তাদের ঝুলিতে ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৯৭৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+