WPL 2025: বাংলার দীপ্তি নেতৃত্ব দেবেন ইউপি ওয়ারিয়রজকে, সৌরভ হাজির দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ ফেব্রুয়ারি থেকে। তার আগে সব দলই জোরকদমে অনুশীলন চালাচ্ছে। ইউপি ওয়ারিয়রজ খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে।

আজই ইউপি ওয়ারিয়রজের অধিনায়ক হিসেবে দীপ্তি শর্মার নাম চূড়ান্ত হয়েছে। বাংলার প্রথম ক্রিকেটার হিসেবে দীপ্তি ডব্লিউপিএলের অধিনায়ক হলেন।

WPL 2025

ডান পায়ের স্ট্রেস ইনজুরির কারণে অ্যালিসা হিলি ছিটকে গিয়েছেন ডব্লিউপিএল থেকে। সে কারণে নতুন অধিনায়ক বাছতে হলো ইউপিকে। দীপ্তি আগ্রার মেয়ে। তবে ক্রিকেটার হিসেবে উত্থান বাংলার হয়ে খেলেই।

মহিলাদের প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তিনিই ইউপির দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। ইউপি ওয়ারিয়রজের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিনে রয়েছেন দীপ্তি। ১৬ ইনিংসে ৩৮৫ রান রয়েছে তাঁর।

গত মরশুমে দীপ্তি দারুণ ছন্দে থাকলেও ওয়ারিয়রজ প্লে-অফে যেতে পারেনি। তিনি ১৩৬.৫৭ স্ট্রাইক রেট রেখে ৮ ইনিংসে ২৯৫ রান করার পাশাপাশি ১০টি উইকেট নেন। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এবার পেলেন নেতৃত্বের ব্যাটন।

ডব্লিউপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে চলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে বাংলা দলকে এবং মহিলাদের সিনিয়র ইন্টার-জোনাল ওয়ান ডে ট্রফিতে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দিয়েছেন দীপ্তি। ২০২২ সালে মহিলাদের টি২০ চ্যালেঞ্জে ভেলোসিটিকেও নেতৃত্ব দিয়েছিলেন।

দীপ্তি নিজের রাজ্যের দল ইউপি ওয়ারিয়রজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুশি। ডব্লিউপিএলে ভালো দল নিয়ে ভালো কিছু করে দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসীও দীপ্তি। লখনউয়ে ঘরের মাঠে খেলে উঠতি প্রতিভাদেরও উৎসাহিত করতে চান।

এই প্রথম ওয়ারিয়রজ ঘরের মাঠে খেলার সুযোগ পাবে কিছু ম্যাচ। তবে অভিযান শুরু করবে ভদোদরায় ১৬ ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টস ম্যাচ দিয়ে।

এদিকে, অনুশীলন চালাচ্ছে দিল্লি ক্যাপিটালসও। দিল্লি দু-বারই ফাইনালে উঠে খেতাব জিততে পারেনি। মেগ ল্যানিংরা এবার খেতাব জিততে মরিয়া। দিল্লির শিবিরে যোগ দিয়েছেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সকলের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ সেরে কথা বলেছেন। দিল্লি ক্যাপিটালসের ভিডিওয় দেখা গিয়েছে সৌরভ কথা বলছেন জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, মেগ ল্যানিংদের সঙ্গে। এই দলে রয়েছেন বাংলার তিতাস সাধুও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+