WPL 2025: ডব্লিউপিএলে যুগ্ম দ্রুততম হাফ সেঞ্চুরি হেনরির, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় জয় ইউপি ওয়ারিয়রজের
WPL 2025: চলতি ডব্লিউপিএলে প্রথম জয় পেল ইউপি ওয়ারিয়রজ। বেঙ্গালুরুতে দীপ্তি শর্মারা ৩৩ রানে হারিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসকে।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়রজ বড় রান তোলে চিনেল হেনরির রেকর্ড স্পর্শ করা দুরন্ত ইনিংসের সৌজন্যে।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইউপি ওয়ারিয়জ তোলে ১৭৭ রান। কিরণ নবগীরে ২০ বলে ১৭, দীনেশ বৃন্দা ৭ বলে ৪, দীপ্তি শর্মা ১৯ বলে ১৩, তাহলিয়া ম্য়াকগ্রা ২৩ বলে ২৪, শ্বেতা শেরাওয়াত ৬ বলে ১১, গ্রেস হ্যারিস ৮ বলে ২, উমা ছেত্রী ৫ বলে তিন, সোফি এক্লেস্টোন ৮ বলে ১২ রান করেন।
১৫.৪ ওভারে ১০৯ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ইউপির। আট নম্বরে নামা চিনেল হেনরি ২৩ বলে ৬২ রান করেন। মেরেছেন ২টি চার ও ৮টি ছয়। তিনি ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, যা WPL-এ যুগ্ম দ্রুততম। এর আগে, ২০২৩ সালে সোফিয়া ডাঙ্কলি আরসিবির বিরুদ্ধে ১৮ বলেই অর্ধশতরান করেছিলেন।
সাইমা ঠাকোর ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন। জেস জোনাসেন ৪ ওভারে ৩১ রান খরচ করে চার উইকেট নেন। মারিজান কাপ ও অরুন্ধতী রেড্ডি ২টি করে এবং শিখা পাণ্ডে ১টি উইকেট পান।
জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ১৪৪ রানেই শেষ দিল্লি ক্যাপিটালস। জেমাইমা রডরিগেজ তিনে নেমে ৩৫ বলে ৫৬ রান করেন। শেফালি ভার্মা ২৪, নিকি প্রসাদ ১৮ রান করেন। ১৫ রানে অপরাজিত থাকেন শিখা পাণ্ডে।
অধিনায়ক মেগ ল্যানিং ৫ বলে ৫, মারিজান কাপ ৯ বলে ৯, অ্যানাবেল সাদারল্যান্ড ৫ বলে ৫, জেস জোনাসেন ৪ বলে ৫, সারা ব্রাইস ৫ বলে ৫ রান করেন। খাতাই খুলতে পারেননি অরুন্ধতী রেড্ডি ও মিন্নু মনি। ক্রান্তি গৌড় ৪ ওভারে ২৫ ও গ্রেস হ্যারিস ২.৩ ওভারে ১৫ রান দিয়ে চারটি করে উইকেট নেন। হেনরি ও দীপ্তি ১টি করে উইকেট নেন।
দিল্লি ক্যাপিটালস চারটি ম্যাচ খেলে এদিন দ্বিতীয় পরাজয়ের সাক্ষী থাকল। আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। দিল্লির হলো ৪ ম্যাচে ৪ পয়েন্ট। তিনে রয়েছে দিল্লি। তৃতীয় ম্যাচে প্রথম জয় ছিনিয়ে ২ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো ইউপি।












Click it and Unblock the Notifications