WPL 2025 Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ৫ দলের কী পরিকল্পনা? টার্গেটে কোন ক্রিকেটাররা?

WPL 2025 Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম রবিবার। মিনি অকশন থেকে প্রয়োজনীয় জায়গা ভরাট করে নিতে চাইবে ৫টি দল।

নিলামে ভাগ্য পরীক্ষা হবে ১২০ জন ক্রিকেটারের। সর্বাধিক ১৯ জনকে নেওয়া যাবে। একনজরে দেখে নেওয়া যাক কোন দলের টার্গেটে কোন ক্রিকেটাররা রয়েছেন:

WPL 2025 Auction

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামবে খেতাব জয়ের লক্ষ্যে। তাদের হাতে রয়েছে ৩.২৫ কোটি টাকা। বিদেশি নিতে না পারলেও চারটি জায়গা ভরাট করতে পারবে। রেণুকা সিংকে টার্গেট করা হতে পারে নিলামে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা দলের এস যশশ্রী বা ফলক নাজকেও নেওয়া হতে পারে। বাংলার তনুশ্রী সরকার, মহারাষ্ট্রের শ্রদ্ধা পোখরকর বা তেজল হাসাবনিসকে নেওয়ার ভাবনাও রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের হাতে পড়ে রয়েছে আড়াই কোটি টাকা। ১ বিদেশি-সহ ৪ জন ক্রিকেটার নিতে পারবে তারা। দরকার একজন ব্যাক-আপ উইকেটকিপার ও হার্ড হিটিং ব্যাটার। মারিজান কাপ ও শিখা পাণ্ডের ব্যাক-আপ ফাস্ট বোলার নিতে পারে দিল্লি। লরেন বেল, কিম গার্থ, লরেন চিটল টার্গেটে থাকতে পারেন। লেগ-স্পিনার আলানা কিংকেও নিতে পারে দু-বারের রানার-আপরা।

গুজরাত জায়ান্টসের হাতে রয়েছে ৪.৪ কোটি টাকা। ২ বিদেশি-সহ তারা নিতে পারবে ৪ জনকে। বোলিং বিভাগ মজবুত করতে চাইছে তারা। চলতি বছরের WPL-এ তাদের ইকনমি ছিল সবচেয়ে খারাপ। ভুগিয়েছে ডেথ বোলিং। স্নেহ রানা, লি তাহুহু, ক্যাথরিন ব্রাইস ও চিটলকে ছেড়ে দেওয়ার পর এবার ডার্সি ব্রাউন ও টেস ফ্লিনটফকে নিতে পারে গুজরাত।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২.৬৫ কোটি টাকা। তারা ১ বিদেশি-সহ ৪ জনকে নিতে পারবে। এই দলের টপ অর্ডার মজবুত। লোয়ার মিডল অর্ডার কিছুটা জোরদার করতে পারে। ইসি ওংয়ের বিকল্প হিসেবে টার্গেট করতে পারে নাদিন ডি ক্লার্ককে। অলরাউন্ডার দিয়ান্দ্রা ডটিনকেও নিতে পারে। যস্তিকা ভাটিয়ার বিকল্প হিসেবে উইকেটকিপার নন্দিনী কাশ্যপকেও নেওয়া হতে পারে।

ইউপি ওয়ারিয়রজের হাতে রয়েছে ৩.৯ কোটি টাকা। ১ বিদেশি-সহ তিনটি জায়গা খালি রয়েছে। বিদেশি নির্ভরতা কাটাতে ভালো মানের ভারতীয় ব্যাটার নেওয়ার চেষ্টা করতে পারে তারা। দরকার ফিনিশারও। ফ্লিনটফকে নিতে না পারলে চিনেল হেনরিকে নেওয়ার চেষ্টা করতে পারে ইউপি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, আয়ারল্যান্ডের অলরাউন্ডার অরলা প্রেন্ডারগাস্ট থাকতে পারেন ওয়ারিয়রজের টার্গেটে।

মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথমবার খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছর আরসিবি। দু-বারই ফাইনালে উঠে ট্রফি ছুঁতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+