WPL 2025: গার্ডনারের অধিনায়কোচিত পারফরম্যান্স, স্মৃতির আরসিবিকে উড়িয়ে দিল গুজরাত জায়ান্টস
WPL 2025: চলতি ডব্লিউপিএলে নিজেদের দ্বিতীয় জয়টি ছিনিয়ে নিল গুজরাত জায়ান্টস। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে পরাস্ত করল গুজরাত জায়ান্টস। ২১ বল বাকি থাকতেই।
ব্যাটে-বলে দুরন্ত, অধিনায়কোচিত পারফরম্যান্স উপহার দিলেন অ্যাশ গার্ডনার। যদিও ম্যাচ হারলেও তিন নম্বর জায়গা থেকে আরসিবিকে সরতে হয়নি।

আড টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত জায়ান্টস। আরসিবি তোলে ৭ উইকেটে ১২৫ রান। কণিকা আহুজা পাঁচে নেমে ২৮ বলে সর্বাধিক ৩৩ রান করেন। রাঘবী বিস্ত ২২, জর্জিয়া ওয়ারহ্যাম অপরাজিত ২০, কিম গার্থ ১৪ ও অধিনায়ক স্মৃতি মান্ধানা ১০ রান করেন। রিচা ঘোষ করেন ৯। এলিস পেরি শূন্য রানে ফেরেন।
ডিয়ান্ড্রা ডটিন ও তনুজা কানওয়ার যথাক্রমে ৪ ওভারে ৩১ ও ৪ ওভারে ১৬ রান খরচ করে ২টি করে উইকেট নেন। গার্ডনার ৪ ওভারে ২২ ও কাশ্বী গৌতম ৪ ওভারে ১৭ রান খরচ করে পেয়েছেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১৬.৩ ওভারে চার উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত জায়ান্টস। বেথ মুনি ১৭, দয়ালান হেমলতা ১১ ও হারলিন দেওল ৫ রান করে আউট হন। অধিনায়ক অ্যাশ গার্ডনার করেন সর্বাধিক ৩১ বলে ৫৮। ৬টি চার ও তিনটি ছয় মেরেছেন।
ফোবি লিচফেল্ড ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছয়। ডটিন ২ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন। রেণুকা সিং ৪ ওভারে ২৪ ও জর্জিয়া ওয়ারহ্যাম ৩ ওভারে ২৬ রান খরচ করে দুটি করে উইকেট পেয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্স কাল খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বইয়ের ৪ ম্যাচে ও দিল্লির ৫ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে। জিতলে ফের পয়েন্ট তালিকার শীর্ষে যাবে দিল্লি। তিন থেকে পাঁচে থাকা সব দলেরই পয়েন্ট ৫ ম্যাচে ৪। আরসিবি রয়েছে তিনে, নেট রান রেট ০.১৫৫। ইউপি ও গুজরাতের নেট রান রেট যথাক্রমে মাইনাস (-) ০.১২৪ ও মাইনাস (-) ০.৪৫০।












Click it and Unblock the Notifications